চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামালরা খেলবেন দেশে, সাফজয়ী মেয়েরা বিদেশে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ন ২৩, জানুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

আসছে ২০ থেকে ২৮ মার্চ ফিফা উইন্ডোতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশের ছেলেদের জাতীয় ফুটবল দল। ভেন্যু নির্ধারণ না হলেও ম্যাচ দুটি দেশের মাটিতেই খেলতে চলেছেন জামাল ভূঁইয়ারা।

তার আগে ফেব্রুয়ারির ১৩ থেকে ২৫ তারিখের মধ্যে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলও। ম্যাচগুলো বিদেশের মাটিতে খেলবেন সাবিনা-মারিয়ারা। চ্যানেল আই অনলাইনকে জানিয়েছে বাফুফের একটি মাধ্যম।

ছেলেদের দল মার্চে কাদের বিপক্ষে খেলবে সেটি নিয়ে ফেডারেশন আপাতত মুখ খুলতে নারাজ। হাভিয়ের ক্যাবরেরার সঙ্গে একবছরের চুক্তি বাড়ানোর পর তার মতামতকে গুরুত্ব দেয়ার কথা ভাবছে বাফুফে। ক্যাবরেরার সঙ্গে টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির বৈঠকের পরই বাফুফে প্রতিপক্ষের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

অন্যদিকে মেয়েরা কাদের বিপক্ষে ফেব্রুয়ারিতে খেলবে সেটিও আনুষ্ঠানিকভাবে জানানো হচ্ছে না ফেডারেশন থেকে। যদিও গোলাম রব্বানি ছোটনের শিষ্যদের ফিফা উইন্ডোতে ঢুকতে বাকি আর সবে ২০ দিন।

পূর্ব এশিয়ার কয়েকটি দেশের সঙ্গে আলোচনা করছে বাফুফে। দেশের বাইরে তিন জাতি টুর্নামেন্ট খেলার সম্ভাবনাও আছে লাল-সবুজের মেয়েদের। শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত ফেডারেশন মুখে কুলুপ এঁটে রাখতে চায়।

২০২৩ সালের পাঁচটি ফিফা উইন্ডোর সবগুলোতেই খেলবে বাংলাদেশের ছেলে ও মেয়েদের জাতীয় দল। সাফ চ্যাম্পিয়ন হওয়া মেয়েদের সাফল্যের কথা বিবেচনায় রেখে প্রথমবারের মতো তারা সব উইন্ডোতেই খেলবে।

Reneta

২০২৪ প্যারিস অলিম্পিকে মেয়েদের ফুটবলে এশিয়া অঞ্চলের বাছাইপর্বে বি গ্রুপে পড়া বাঘিনীদের প্রতিপক্ষ মিয়ানমার, ইরান ও মালদ্বীপ। খেলাগুলো ৩ এপ্রিল শুরু হয়ে ১১ এপ্রিল শেষ হবে। কোনো গ্রুপেরই স্বাগতিক দেশ এখনো নির্ধারণ করা হয়নি। অলিম্পিকের মেয়েদের ফুটবলের বাছাইপর্বও ফিফা উইন্ডোর অন্তর্ভুক্ত।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফিফা উইন্ডোফেব্রুয়ারিবাংলাদেশ ফুটবলমার্চলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মোজতবা খামেনি অল্পের জন্য ‘বেঁচে গেছেন’

মার্চ ১৭, ২০২৬
অভিযুক্ত ওয়ার্ড বিএনপির সভাপতি কাইয়ুম ও ভুক্তভোগী ইউপি সদস্য আবদুল হাই

ভিজিএফ কার্ডের ভাগ না পেয়ে ইউপি সদস্যের বাড়িতে হামলার অভিযোগ

মার্চ ১৭, ২০২৬

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

মার্চ ১৭, ২০২৬

হরমুজ প্রণালী খুলতে নৌ জোট চান ট্রাম্প: কেউ কি যোগ দিচ্ছে?

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT