চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিচালকদের নির্বাচন ৩০ ডিসেম্বর, প্রার্থী হচ্ছেন কারা?

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
৬:৩৯ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২২
বিনোদন
A A
চলমান নির্বাচনী প্রার্থীদের ছবি, বাংলাদেশ নির্বাচন ২০২৩. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র পরিচালকদের স্বার্থ সংরক্ষণে গঠিত বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর (শুক্রবার)। ২০২৩-২৪ মেয়াদের জন্য আসন্ন এই নির্বাচনে জন্য মঙ্গলবার (১৫ নভেম্বর) পরিচালক সমিতি থেকে নির্বাচনী তফসীল ঘোষণা করা হবে।

এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন আব্দুল লতিফ বাচ্চু। অন্য দুই কমিশনার হিসেবে থাকবেন চিত্রপরিচালক বি এইচ নিশান এবং শামসুল আলম।

পরিচালক সমিতির আসন্ন নির্বাচনে দুটি প্যানেলে প্রার্থী হচ্ছেন নির্মাতারা। একটি প্যানেলে সভাপতি পদে মুশফিকুর রহমান গুলজার ও সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন জাকির হোসেন রাজু। একই প্যানেলে সহ-সভাপতি পদে লড়ছেন ছটকু আহমেদ এবং উপ মহাসচিব পদে অপূর্ব রানা।

Banglabid

অন্যটি প্যানেল থেকে সভপতি পদে নির্বাচন করতে যাচ্ছেন কিংবদন্তী পরিচালক কাজী হায়াৎ। তার প্যানেল থেকে সাধারণ সম্পাদক প্রার্থী থাকছেন শাহীন সুমন।

পরিচালক সমিতির বর্তমান সভাপতি সোহানুর রহমানকে আবারও একই পদে নির্বাচনে অংশ নেয়ার কথা শোনা গেলেও সোমবার সন্ধ্যায় তিনি জানান, নির্বাচনে অংশ নেবেন কিনা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

পরিচালক সমিতির উপ মহাসচিব অপূর্ব রানা চ্যানেল আই অনলাইনকে বলেন, ৫ ডিসেম্বর থেকে আসন্ন নির্বাচনের নমিনেশন ক্রয় শুরু হবে, জমা দিতে হবে ৭ ডিসেম্বরের মধ্যে।

Reneta

জীবন সংসার, মনে প্রাণে আছো তুমি, আমার প্রাণের প্রিয়া, পোড়ামন-এর মতো জনপ্রিয় ছবির পরিচালক জাকির হোসেন রাজু চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন, তিনি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন। বলেন, জয়ের ব্যাপার আমি আশাবাদী এবং জয়ী হওয়ার উদ্দেশ্যেই অংশ নিচ্ছি। আমার প্যানেলের সভাপতি পদে থাকবেন মুশফিকুর রহমান গুলজার।

জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত এই নির্মাতা বলেন, গত ১০ বছরে পরিচালক সমিতিতে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। যে কোনো পরিচালকের কাছে জিজ্ঞেস করলে কেউ কোনো বিশেষ কোনো পরিবর্তন দেখাতে পারবে না। চোখে পড়া এবং উল্লেখযোগ্য কিছু করার উদ্দেশ্যে নির্বাচনে জয়ী হয়ে নেতৃত্ব দিতে চাই। এমন কিছু করতে চাই যেই অর্জনটা একবাক্যে যে কেউ বলতে পারবেন।

পরিচালক সমিতির বর্তমান কমিটির সাধারণ সম্পাদক শাহীন সুমন আবারও একই পদে নির্বাচনে করছেন। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, প্রতিবার বিভিন্ন প্রতিশ্রুতি দেয়া হলেও শেষ পর্যন্ত সবকিছুর বাস্তবায়ন হয় না। এতে বেশীরভাগই আশাহত হন। এবার যাতে তা না হয় সেই জন্য নির্বাচন করছি।

শাহীন সুমন বলেন, কাজী হায়াত ভাইয়ের সঙ্গে নির্বাচন করছি কারণ তিনি সবার অভিভাবক। তার যেমন ভোকাল আছে তেমনি সারাদেশে সবাই একনামে চেনেন। স্বয়ং প্রধানমন্ত্রীও তাকে একনামে চেনেন। তিনি কোনো কিছু দাবী করলে সেটা কেউ ফেলতে পারবে না। তাই হায়াত ভাই পাশ করলে তাকে নিয়ে যে কোনো জায়গায় গিয়ে কথা বলতে পারবো। তবে আমরা এবার সর্বপ্রথম যেটা করবো সেটা পরিচালকদের আবাসন ব্যবস্থা।

ঢাকাই ছবির এই ড্যাসিং ডিরেক্টর বলেন, প্রতিটি সেক্টরের ক্রিম মানুষদের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করা হলেও পরিচালকদের নেই। আমরা এটা সবার আগে ফোকাস করবো। আমাদের প্যানেল অনেক আগেই চূড়ান্ত করেছি। সবার ভালোবাসা আমার সঙ্গে সবসময় ছিল। আশা করছি আগামী নির্বাচনেও আমাদের কাঙ্ক্ষিত সাফল্য আসবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপূর্ব রানাএফডিসিকাজী হায়াৎচলচ্চিত্র পরিচালক সমিতিনির্বাচনপরিচালক সমিতিপোড়ামনমনে প্রাণে আছো তুমিমুশফিকুর রহমান গুলজারলিড বিনোদনশাহীন সুমনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সরকারের সমালোচনা করা তারকাকে নিয়েই বিশ্বকাপে ইরান

পরবর্তী

লাইফ সাপোর্টে অভিনেতা মহেশের বাবা

পরবর্তী
অভিনেতা মহেশের বাবা লাইফ সাপোর্টে, পরিবারের সঙ্গে দেখা।. Channel i News - চ্যানেল আই নিউজ

লাইফ সাপোর্টে অভিনেতা মহেশের বাবা

ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীর ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাড়ছে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT