সাফ চ্যাম্পিয়নশিপে গতবছর নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। এরপর আর কোনো আন্তর্জাতিক ম্যাচই খেলা হয়নি লাল-সবুজের দলটির। দীর্ঘ বিরতির পর বৃহস্পতিবার মাঠে নামছেন সাবিনা-সানজিদা। বিরতি কাটিয়ে ‘প্রথম পরীক্ষা’য় প্রতিপক্ষ সেই নেপালই।
দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে এখন বাংলাদেশে আছে নেপাল দল। বৃহস্পতিবার বিকেল ৫টা ৩০ মিনিটে যার প্রথমটি মাঠে গড়াবো। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে কবে খেলা। একই মাঠে দ্বিতীয় ম্যাচটি হবে ১৬ জুলাই।
ম্যাচ দুটি খেলতে মঙ্গলবার দুপুরে ঢাকায় এসেছে নেপাল। বুধবার সেরেছে প্রস্তুতি। অন্যদিকে সাফজয়ী কোচ গোলাম রাব্বানীকে ছাড়াই প্রথমবার ম্যাচপূর্ব অনুশীলন করেছে লাল-সবুজ দল।
মেয়েদের নিয়মিত কোচ গোলাম রব্বানী ছোটন পদত্যাগ করায় তার জায়গায় দায়িত্ব পালন করছেন সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু।








