চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠন করতে যাচ্ছে বাংলাদেশ-চীন-পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ণ ২১, জুন ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ, চীন ও পাকিস্তানের প্রতিনিধিরা ত্রিপক্ষীয় প্ল্যাটফর্মের জন্য একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-চীন-পাকিস্তান একটি ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠনে সম্মত হয়েছে। অর্থনৈতিক উন্নয়ন এবং তিন দেশের জনগণের জীবন যাত্রার মান উন্নত করার লক্ষ্যে এই প্ল্যাটফর্ম গঠনের কথা বলছে বেইজিং। আর এ নিয়ে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে।

গত বৃহস্পতিবার ১৯ জুন চীনের কুনমিং শহরে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। পরদিন শুক্রবার (২০ জুন) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে।

বৈঠকে তিন দেশই জোর দিয়ে বলেছে, চীন-বাংলাদেশ-পাকিস্তান যৌথ সহযোগিতা সত্যিকারের বহুপাক্ষিকতা ও উন্মুক্ত আঞ্চলিকতাকে অনুসরণ করে। এই সম্পর্ক যে তৃতীয় কোনো পক্ষের বিরুদ্ধে নয়, তা-ও উল্লেখ করা হয়।

Banglabid

বৈঠকে বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী, চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইদং এবং পাকিস্তানের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক অতিরিক্ত সচিব ইমরান আহমেদ সিদ্দিকী অংশ নেন। বৈঠকের প্রথম ধাপে ভিডিও লিংকের মাধ্যমে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচ অংশগ্রহণ করেন।

তবে বৈঠকের ফলাফলের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সান ওয়েইদং বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভবিষ্যতের এক অভিন্ন সমাজ গড়তে চীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তান- উভয়ই চীনের ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার। পাশাপাশি তারা উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশীদারও বটে।

Reneta

তিন পক্ষ শিল্প, বাণিজ্য, মেরিটাইম অ্যাফেয়ার্স, জলসম্পদ, জলবায়ু পরিবর্তন, কৃষি, মানবসম্পদ, থিঙ্ক ট্যাঙ্ক, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি এবং যুবসমাজ সংক্রান্ত ক্ষেত্রগুলোতে পারস্পরিক সহযোগিতা অন্বেষণ এবং বাস্তবায়ন করা। বৈঠকে হওয়া সমঝোতার ভিত্তিতে তিন পক্ষ একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে। তিন পক্ষ জোর দিয়ে বলেছে যে, চীন-বাংলাদেশ-পাকিস্তান সহযোগিতার ক্ষেত্রে বহুপাক্ষিকতা এবং উন্মুক্ত আঞ্চলিকতা মেনে চলে, কোনো তৃতীয় পক্ষের উদ্দেশে যার লক্ষ্য নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গঠনচীনত্রিপক্ষীয় প্ল্যাটফর্মপাকিস্তানবাংলাদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইরান-ইসরায়েল ইস্যুতে ভারতের নীরবতার কড়া সমালোচনায় সোনিয়া গান্ধী

পরবর্তী

ইরান কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র বানাতে সক্ষম: তুলসি গ্যাবার্ড

পরবর্তী
তুলসি গ্যাবার্ডের ইরান পারমাণবিক অস্ত্রের সক্ষমতা নিয়ে মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরান কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র বানাতে সক্ষম: তুলসি গ্যাবার্ড

নেতৃত্বাধীন ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত ভবনের সামনে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলি হামলায় ইরানের কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার নিহত

সর্বশেষ

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুখোশধারীদের গুলি-ককটেল হামলা, পথে থাকা স্কুলশিক্ষকসহ আহত ৩

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬

‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT