চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় হারেও ‘ভেঙে’ পড়েনি বাংলাদেশ, লক্ষ্য উজবেকিস্তান ম্যাচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩০ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২৬
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

চীনের বিপক্ষে ২ গোলে হারলেও লড়াই করেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। তবে নর্থ কোরিয়ার বিপক্ষে ছিল ভিন্ন চিত্র। সিডনির কমব্যাংক স্টেডিয়ামে ৫-০তে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল ঋতুপর্ণা চাকমাদের। বাংলাদেশের লক্ষ্য গ্রুপপর্বের শেষ ম্যাচে, এবার তাদের প্রতিপক্ষ উজবেকিস্তান। যদিও ফিফা র‌্যাঙ্কিংয়ে উজবেকিস্তানের চেয়ে ৬৩ ধাপ পিছিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

এএফসি এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে সোমবার পার্থে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এইচবিএফ পার্কে বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু লড়াই।

এবারের আসরের তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের বাইরে তিন গ্রুপে তৃতীয় হওয়া তিন দলের মধ্যে সেরা দুদল যাবে কোয়ার্টার-ফাইনালে। তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা দুইয়ে থাকতে হলে উজবেকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।

ম্যাচের আগে দলের চোট ও মানসিক অবস্থা নিয়ে কথা বলেছেন দলের ফিজিও ইসনাদ জামান। বাফুফের দেয়া এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘সত্যি বলতে, চীনের বিপক্ষে ম্যাচটি শারীরিকভাবে বেশি চ্যালেঞ্জিং ছিল। বর্তমানে খেলোয়াড়রা মূলত সবাই সুস্থ আছে; বড় কোনো চোট নেই। ছোটখাটো কিছু সমস্যা আছে, যা আমাদের আজ সামলাতে হবে। আমরা এইমাত্র পার্থের হোটেলে পৌঁছেছি এবং আমাদের মেডিকেল রুম গুছিয়ে নেয়ার চেষ্টা করছি। বিকেলের দিকেই চিকিৎসা বা সেশন শুরু করবো। মেয়েরা ফুরফুরে মেজাজে আছে। আমরা হালকা শরীরচর্চা ও স্ট্রেচিং করেছি। তারা হাসিখুশি আছে, তবে একই সাথে পরবর্তী ম্যাচের জন্য যথেষ্ট মনোযোগী ও প্রস্তুত।’

‘আমার মনে হয়, নর্থ কোরিয়ার বিপক্ষে ম্যাচের পর তারা ভালোভাবেই সেরে উঠছে। আজ মানসিকভাবে তারা বেশ চাঙা হয়ে উঠেছে। ৫-০ গোলে হারের পরও তারা খুব বেশি ভেঙে পড়েনি। তারা মেনে নিয়েছে যে, নর্থ কোরিয়া খুব শক্তিশালী দল ছিল, তবে একই সাথে তারা এটাও বুঝতে পারছে যে তারা নিজেদের সেরাটা দিতে পারেনি। তাই তারা পরবর্তী ম্যাচের জন্য এখন পুরোপুরি মনোযোগী। আগামীকাল আমাদের অনুশীলন আছে, আজ আমরা পার্কে গিয়েছিলাম।’

‘আমার মনে হয় আমাদের টুর্নামেন্টটা বেশ ভালো কাটবে। চীনের বিপক্ষে প্রথম ম্যাচে তারা দারুণ খেলেছে। উজবেকিস্তান ম্যাচের জন্য মেয়েরা এখন পুরোপুরি প্রস্তুত এবং আশা করি ম্যাচটি ভালো হবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসনাদএইচবিএফ পার্কএএফসি এশিয়ান কাপচীননর্থ কোরিয়াবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT