চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্দো-প্যাসিফিক অংশে বাংলাদেশ কেন যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২৪
- সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশের সামরিক নৌকা ও জাহাজ সমুদ্রের মধ্যে চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত বাংলাদেশ ইন্দো-প্যাসিফিক অংশের অন্যতম একটি মূল অঞ্চল। আর একারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নানা কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশ।

বঙ্গোপসাগরের সামুদ্রিক ইতিহাস বলে, বৃহত্তর ইন্দো-প্যাসিফিক মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক কার্যকলাপের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বঙ্গোপসাগরের বাংলাদেশি অংশ। কারণ এটি মালাক্কা এবং হরমুজ সংলগ্ন প্রধান বাণিজ্য পথগুলোকে যুক্ত করে।

ইউএস নাভাল ইনস্টিটিউট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

Banglabid

ভারত ও মিয়ানমার প্রতিবেশী হওয়ায় বাংলাদেশের নৌবাহিনীর জন্য নিজ সীমানায় নিরাপত্তা বজায় রাখা একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ। তবে বাংলাদেশে সমুদ্র উপকূলে একটি জাহাজ নির্মাণ শিল্প রয়েছে, যার ফলে বাংলাদেশ নৌবাহিনী খুব সহজে জাহাজ সংক্রান্ত মেরামত সুবিধা পাবে।

কৌশলগত অবস্থান

বাংলাদেশের প্রাথমিক নৌ ঘাঁটি মিয়ানমারের রাখাইন অঞ্চল এবং চীন-মিয়ানমার অর্থনৈতিক সীমানা ভেদ করে। বাংলাদেশ নৌবাহিনীর সাথে সহযোগিতা করে, মার্কিন নৌবাহিনী চীনা প্রকল্পগুলো পর্যবেক্ষণের জন্য সেই ঘাঁটিগুলো ব্যবহার করতে আগ্রহী।

Reneta

বাংলাদেশ সম্প্রতি তার নীতির রূপরেখায় একটি উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক চিত্র তুলে ধরেছে। বাংলাদেশের নীতিটিতে প্রকাশ পায় “সবার সাথে বন্ধুত্ব এবং কারো সাথে বিদ্বেষ নয়।” বাংলাদেশ অন্যান্য দেশের সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা এবং অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতি শ্রদ্ধাশীল।

বাংলাদেশ নৌবাহিনী

বাংলাদেশের নীতির রূপরেখা পরিচালনার জন্য একটি মাঝারি শক্তিশালী নৌবাহিনী এবং নৌ ঘাঁটি রয়েছে। বাংলাদেশ নৌবাহিনী সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের উন্নয়ন করার মধ্য দিয়ে মার্কিন ও ইউরোপীয় সরঞ্জাম ক্রয় করেছে, যা বাংলাদেশ নৌবাহিনীকে আরও শক্তিশালী করেছে।

সাম্প্রতিক বছরগুলোতে চীন থেকে সাবমেরিন কিনে বাংলাদেশ তার সামুদ্রিক নিরাপত্তা জোরদার করেছে। ২০১৬ সালে বাংলাদেশ চীনের কাছ থেকে দুটি সাবমেরিন পায়। যদিও সাবমেরিনগুলোর নকশাগুলি পুরানো হলেও প্রশিক্ষণ, ক্ষমতা এবং প্রতিরক্ষার জন্য এগুলো কার্যকর। বাংলাদেশে সাবমেরিন বার্থিং এবং এভিয়েশন সুবিধাসহ একটি নৌ ঘাঁটি নির্মাণের প্রক্রিয়াধীন রয়েছে।

রসদ এবং নিরাপদ আশ্রয়

যেকোনো সম্ভাব্য সংঘাতের সময় বাংলাদেশের নৌ ঘাঁটি হতে পারে রসদ সরবরাহের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং মার্কিন নৌবাহিনীর জন্য একটি নিরাপদ আশ্রয়। যুক্তরাষ্ট্র বর্তমানে বঙ্গোপসাগরে কোনো ঘাঁটি নেই। যদি যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভূখণ্ডে ঘাঁটি নির্মাণ করতে পারে তাহলে ভারত মহাসাগরে বিস্তার লাভ করতে সুবিধা পাবে যুক্তরাষ্ট্র।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বিশ্বস্ত বন্ধু দেশ জাপানের সহায়তায় বাংলাদেশের বর্তমান কক্সবাজারের মাতারবাড়িতে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণ করে। সেই থেকে আশা করা যাচ্ছে জাপান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সেতুবন্ধন তৈরিতে সাহায্য করতে পারে। যেন ভবিষ্যতে যেকোনো যুদ্ধের সময় মাতারবাড়ি গভীর-সমুদ্র বন্দরকে নৌ-অপারেশন ঘাঁটি হিসেবে ব্যবহার করা যেতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কার্যকর অংশীদারবাণিজ্য বিস্তারবাংলাদেশভারত মহাসগরযুক্তরাষ্ট্রসম্পর্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বন্যার্তদের পাশে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস

পরবর্তী

পুরস্কারের অর্থ বন্যার্তদের জন্য দিলেন লিটন

পরবর্তী
Liton giving prize money to flood victims during award ceremony in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরস্কারের অর্থ বন্যার্তদের জন্য দিলেন লিটন

শেখ হাসিনা ভারতের বিরুদ্ধে অভিযোগ করে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে বসে মানুষকে বিভ্রান্ত করছেন শেখ হাসিনা: মির্জা ফখরুল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT