চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে প্রথমবার ওয়ানডেতে হারাল বাংলাদেশ

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৫:৩৪ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

মারুফা আক্তারের আগুনে বোলিং, স্পিনারদের অসাধারণ লাইন-লেন্থ ও দুর্দান্ত ফিল্ডিংয়ের প্রদর্শনীতে ১৫২ রানের পুঁজি নিয়েই শক্তিশালী ভারতকে সিরিজের প্রথম ওয়ানডেতে হারাল বাংলাদেশ নারী ক্রিকেট দল। মিরপুরে বৃষ্টির কারণে ৪৪ ওভারে নেমে আসা ম্যাচে ভারত ১১৩ রানে গুটিয়ে যায়। ওভার পড়ে থাকে ৮টি।

ডাকওয়ার্থ ও লুইস মেথডে ৪০ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে লিড নিয়েছে বাংলাদেশ। ৫০ ওভারের ক্রিকেটে ভারতের বিপক্ষে এটিই টিম টাইগ্রেসের প্রথম জয়। আগের ৫ ম্যাচেই বড় ব্যবধানে হারের পর ঘরের মাঠে নতুন ইতিহাস লিখল নিগার সুলতানা জ্যোতির দল।

সিরিজের শেষ টি-টুয়েন্টি জয়ের আত্মবিশ্বাস বাংলাদেশকে এগিয়ে রাখে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জ্যোতি নিজেদের ফেভারিট বলেছিলেন। অধিনায়কের কথার অনুরণন ছড়িয়ে পড়ে দলের মাঝে। মেঘাচ্ছন্ন আবহাওয়ায় মন্থর উইকেটে স্বাগতিকদের ব্যাটিং ভালো না হলেও লড়াকু মনোভাব দেখিয়ে ভারতকে পেছনে ফেলে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।

নিজেদের মাটিতে আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজের প্রথম ম্যাচই বাংলাদেশ রাঙাল জয়ে। বিদেশের মাটিতে আগের ৬ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ছিল ৪। প্রতিটি পয়েন্টই বাংলাদেশ পায় বৃষ্টির সহায়তায়। পরিত্যক্ত ম্যাচে। এবারই প্রথম জয়ের মাধ্যমে দুই পয়েন্ট যোগ করল টিম টাইগ্রেস। তাও চ্যাম্পিয়নশিপ টেবিলের এক নম্বর দল ভারতকে হারিয়ে।

শের-ই-বাংলা স্টেডিয়ামে সকালে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ১৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে ৪০ রান তোলার পর বৃষ্টির কারণে ঘণ্টাখানেক খেলা বন্ধ থাকে। ম্যাচ নেমে আসে ৪৪ ওভারে। অধিনায়ক জ্যোতি ৩৯, ফারজানা হক ২৭ ও সুলতানা খাতুনের ১৬ রানের ইনিংসে দেড়শ পেরোয় বাংলাদেশ। ১৫২ রান তুলে এক ওভার হাতে রেখেই অলআউট হয় স্বাগতিক দল।

ভারতীয় পেসার আমানজত কৌর একাই নেন ৪ উইকেট। ৯ ওভারে দেন ৩১ রান। যার মধ্যে মেডেন দুটি। দেবিকা ভাদিয়া নেন দুটি উইকেট।

Reneta

জবাবে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি তারকা ব্যাটার স্মৃতি মান্দানা। মারুফার বলে জ্যোতির দুর্দান্ত ক্যাচে ফেরেন ১১ রান করে। আরেক ওপেনার প্রিয়া পুনিয়াকেও (১০) ফেরান মারুফা। এরপর বাংলাদেশের স্পিন আক্রমণে নাকাল হতে থাকে সফরকারী দল।

লেগ স্পিনার রাবেয়া খান ৩ উইকেট শিকার করেন। মারুফা ৭ ওভারে ২৯ রানে নেন ৪ উইকেট। নাহিদা আক্তার ও সুলতানা নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে সিরিজজ্যোতিবাংলাদেশবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলবাংলাদেশ-ভারতমারুফামিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

খামেনির পাশে ১৪ মাসের নাতনির ছোট্ট কফিন, শেষ বিদায়ে আবেগঘন তেহরান

জুলাই ৪, ২০২৬

‘ওরা আমাদের অনেক দৌড়াতে বাধ্য করেছে’

জুলাই ৪, ২০২৬

‘পঞ্চান্ন বছর সময় পেয়ে আমরা দেশের হয়ে উঠতে পারিনি’

জুলাই ৪, ২০২৬

আজ থেকেই ঘটবে অপ্রত্যাশিত সব ঘটনা: খোরশেদ আলম বাবুল

জুলাই ৪, ২০২৬

জুলাইয়ের আদর্শ নিয়ে রাজনীতি বা ব্যবসা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT