চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৬ সালে ঘরের মাটিতে বাংলাদেশের যত আন্তর্জাতিক ম্যাচ

ক্রিকেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

২০২৬ সালে ঘরের মাটিতে একাধিক সিরিজ খেলবে বাংলাদেশ। পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মতো দল  বছর বাংলাদেশ সফরে আসবে টেস্ট-ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে।

শুক্রবার ২০২৬ সালে বাংলাদেশে গড়াতে চলা সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের সিরিজগুলোর পাশাপাশি শ্রীলঙ্কা ‘এ’ দলের সফরও আছে চলতি বছরে।

টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষে আগামী মার্চে বাংলাদেশে আসবে পাকিস্তান। ২ ম্যাচের টেস্ট সিরিজ ও ৩টি ওয়ানডে খেলার কথা থাকলেও প্রথম দফায় ৩টি ওয়ানডে খেলে ফেরত যাবে তারা। এপ্রিলে নিউজিল্যান্ড আসবে, ৩টি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে।

মে মাসের প্রথম সপ্তাহে পাকিস্তান সিরিজের বাকি দুটি টেস্ট খেলতে আবার বাংলাদেশ সফর করবে। জুনে আসবে অস্ট্রেলিয়া, ৩টি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে তারা।

আগস্টে আসবে ভারত। তাদের বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-টুয়েন্টির সিরিজ খেলবে বাংলাদেশ। অক্টোবরে দুটি টেস্ট খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজ।

মে মাসে শ্রীলঙ্কা ‘এ’ দল আসবে। তাদের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ ও ৩টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ‘এ’ দল।

Reneta

এক নজরে ঘরের মাঠে ২০২৬ সালের সিরিজগুলোর সূচি

মার্চ-২০২৬ (পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ)
৯ মার্চ- পাকিস্তান দল বাংলাদেশে আসবে
১২ মার্চ- প্রথম ওয়ানডে
১৪ মার্চ- দ্বিতীয় ওয়ানডে
১৬ মার্চ- তৃতীয় ওয়ানডে

এপ্রিল-মে ২০২৬ (নিউজিল্যান্ডের বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ)
১৩ এপ্রিল- নিউজিল্যান্ড দল আসবে
ওয়ানডে সিরিজ
১৭ এপ্রিল- প্রথম ওয়ানডে
২০ এপ্রিল- দ্বিতীয় ওয়ানডে
২৩ এপ্রিল- তৃতীয় ওয়ানডে

টি-টুয়েন্টি সিরিজ
২৭ এপ্রিল- প্রথম টি-টুয়েন্টি
২৯ এপ্রিল- দ্বিতীয় টি-টুয়েন্টি
২ মে- তৃতীয় টি-টুয়েন্টি

মে ২০২৬ (পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ, যা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ)
৪ মে: পাকিস্তান দল আসবে
৮-১২ মে: প্রথম টেস্ট
১৬-২০ মে: দ্বিতীয় টেস্ট

জুন ২০২৬ (অস্ট্রেলিয়া বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ)
২ জুন: অস্ট্রেলিয়া দল আসবে
ওয়ানডে সিরিজ
৫ জুন: প্রথম ওয়ানডে
৮ জুন: দ্বিতীয় ওয়ানডে
১১ জুন: তৃতীয় ওয়ানডে

টি-টুয়েন্টি সিরিজ
১৫ জুন: প্রথম টি-টুয়েন্টি
১৮ জুন: দ্বিতীয় টি-টুয়েন্টি
২০ জুন: তৃতীয় টি-টুয়েন্টি

আগস্ট-সেপ্টেম্বর ২০২৬ (ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ)
২৮ আগস্ট: ভারত দল আসবে
ওয়ানডে সিরিজ
১ সেপ্টেম্বর: প্রথম ওয়ানডে
৩ সেপ্টেম্বর: দ্বিতীয় ওয়ানডে
৬ সেপ্টেম্বর: তৃতীয় ওয়ানডে

টি-টুয়েন্টি সিরিজ
৯ সেপ্টেম্বর: প্রথম টি-টুয়েন্টি
১২ সেপ্টেম্বর: দ্বিতীয় টি-টুয়েন্টি
১৩ সেপ্টেম্বর: তৃতীয় টি-টুয়েন্টি

অক্টোবর-নভেম্বর ২০২৬ (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ, যা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ)
১৮ অক্টোবর: ওয়েস্ট ইন্ডিজ দল আসবে
২২-২৪ অক্টোবর: তিন দিনের প্রস্তুতি ম্যাচ
২৮ অক্টোবর-১ নভেম্বর: প্রথম টেস্ট
৫-৯ নভেম্বর: দ্বিতীয় টেস্ট

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়েস্ট ইন্ডিজনিউজিল্যান্ডপাকিস্তানবাংলাদেশবিসিবিভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT