টেস্টে ১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন নাজমুল হোসেন শান্ত। চার অঙ্ক থেকে ২০ রান দূরে ছিলেন বাংলাদেশ ওপেনার। মিরপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে পৌঁছান হাজার রানে।
মাইলফলকে নাম লেখাতে ২১* টেস্টের ৩৯ ইনিংস লেগেছে। হাজার রানের পথে নাজমুল দুটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি করেছেন। সর্বোচ্চ ইনিংসটি ১৬৩ রানের।
শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ পেয়েছেন ভালো শুরু। নাজমুল ও জাকির হাসানের দৃঢ়তায় নিরাপদেই ১৩ ওভার পার করেছে বাংলাদেশ। বিনা উইকেটে তুলেছে ৩৭ রান।
চট্টগ্রাম টেস্টে সুযোগ না হলেও মিরপুরে একাদশে ফিরেছেন মুমিনুল হক। বাদ পড়েছেন ইয়াসির আলি চৌধুরী। চোটের কারণে আগেই ছিটকে যাওয়া ইবাদত হোসেনের জায়গায় তাসকিন আহমেদ খেলছেন মিরপুর টেস্টে।








