চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জব্দকৃত সম্পদের ব্যবহার আইনি প্রক্রিয়ায় হবে: গভর্নর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ণ ১৯, মে ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
গভর্নর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, বেশ কয়েকটি মাইক্রোফোনের সামনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জব্দ করা সম্পদের ব্যবহার কেবলমাত্র আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই হবে—এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

আজ (১৯ মে) সোমবার রাজধানীতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জব্দকৃত সম্পদের ফান্ড গঠনের বিষয়ে তিনি জোর দিয়ে বলেন, সবই হবে আইনের আওতায়, কোনোভাবেই আইনের ব্যত্যয় ঘটবে না।

গভর্নর বলেন, এই পর্যন্ত যে সম্পদগুলো জব্দ করা হয়েছে, তার বাজার মূল্য বিশাল অঙ্কের। তবে কোর্টের সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত সরকার এই সম্পদ ব্যবহার করবে না। সবকিছুই হবে আইনের সঠিক ধারা মেনে। প্রয়োজনে আইনের কিছু সংশোধন প্রয়োজন হতে পারে, সে বিষয়ে আইন মন্ত্রণালয় কাজ করছে।

Banglabid

তিনি জানান, সরকার পরিকল্পনা করছে দুটি ফান্ড গঠনের। প্রথমটি হবে ব্যাংক সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর ক্ষতিপূরণের জন্য, যেখানে লোপাট হওয়া টাকা ফেরত এনে ব্যবহার করা হবে। দ্বিতীয় ফান্ডটি হবে নন-ব্যাংকিং দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ দিয়ে গঠিত, যা জনহিতকর খাতে ব্যয় করা হবে।

এসময় এক প্রশ্নের জবাবে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ইসলামী ব্যাংকগুলোর ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীরা আগে থাকলেও বর্তমানে তারা কেউ নেই। তাদের মালিকানাধীন শেয়ারগুলো এখন অবরুদ্ধ অবস্থায় রয়েছে এবং সেগুলোর কোনো লেনদেন সম্ভব নয়।

তিনি বলেন, আমাদের এখনকার প্রধান লক্ষ্য হচ্ছে জব্দ করা সম্পদের মাধ্যমে ঋণের টাকা উদ্ধারের চেষ্টা করা। যদি সফল হই, তাহলে তা দেশের ব্যাংকিং খাতকে ঘুরে দাঁড়াতে সহায়ক হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহসান এইচ মনসুরবাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্লে-অফে যেতে মোস্তাফিজদের সামনে কঠিন সমীকরণ

পরবর্তী

রাষ্ট্রীয় দায়িত্ব পেলে ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর পরিকল্পনা আছে: তারেক রহমান

পরবর্তী
তারেক রহমান বক্তৃতা দিচ্ছেন, ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রীয় দায়িত্ব পেলে ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর পরিকল্পনা আছে: তারেক রহমান

বাংলাদেশের ক্রিকেটার মিরাজ ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবের দলে খেলতে পাকিস্তান যাচ্ছেন মিরাজ

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT