চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, অর্থনীতি
A A

ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক কাঠামো পুনর্গঠনে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণ পুনঃতফসিল ও রিস্ট্রাকচারের ক্ষেত্রে ডাউন পেমেন্ট একসঙ্গে জমা দেওয়ার নিয়ম শিথিল করে তা দুই ধাপে পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে। একই সঙ্গে নীতি-সহায়তা কমিটির অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর জন্য সুবিধা বাস্তবায়নে অতিরিক্ত তিন মাস সময় বাড়ানো হয়েছে।

ব্যাংকগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এসব নির্দেশনার কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, আগে পুনঃতফসিলের আবেদন করার সময় পুরো ডাউন পেমেন্ট জমা দিতে হতো। এখন আবেদনকালে নির্ধারিত ডাউন পেমেন্টের ৫০ শতাংশ পরিশোধ করলেই চলবে। বাকি ৫০ শতাংশ কার্যকর হওয়ার পরবর্তী ছয় মাসের মধ্যে পরিশোধ করা যাবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, যেসব ঋণগ্রহীতা প্রতিষ্ঠান ইতোমধ্যে নীতি-সহায়তা কমিটির অনুমোদন পেয়েছে, কিন্তু যৌক্তিক কারণে নির্ধারিত সময়ে সুবিধা কার্যকর করতে পারেনি, তারা অতিরিক্ত তিন মাস সময় পাবে।

সুদ মওকুফের বিষয়ে বিদ্যমান নীতিমালার আওতায় ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারবে বলেও জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা জানান, অনেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী একসঙ্গে দুই শতাংশ ডাউন পেমেন্ট দিতে সমস্যায় পড়ছেন। সে কারণে আবেদনের সময় ৫০ শতাংশ এবং পরবর্তী ছয় মাসের মধ্যে বাকি ৫০ শতাংশ পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি যেসব ব্যাংক এখনো কিছু গ্রাহকের নীতি-সহায়তা সুবিধা কার্যকর করতে পারেনি, তাদের জন্যও সময়সীমা তিন মাস বাড়ানো হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্থিক সংস্কারঋণ পুনঃতফসিলঋণ রিস্ট্রাকচারডাউন পেমেন্টনীতি সহায়তাবাংলাদেশ ব্যাংকব্যবসা সহায়তাব্যাংক নীতিব্যাংকিং খাতসুদ মওকুফ
শেয়ারTweetPin

সর্বশেষ

মারা গেছেন অভিনেতা সেলিম কুমার

জুন ৭, ২০২৬

ফাইনালে হারের কারণ ব্যাখ্যা করলেন বাটলার

জুন ৬, ২০২৬

ফাইনাল হারের দায় নিজের কাঁধে নিলেন বাটলার

জুন ৬, ২০২৬

জার্মানির শিরোপা পুনরুদ্ধারের মিশন, বাধা ইকুয়েডর-আইভরি কোস্ট

জুন ৬, ২০২৬

নয়াদিল্লির যন্তর মন্তরে সমাবেশ করেছেন ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থকরা

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT