চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হকি ফেডারেশনে সাংবাদিকদের সামনে হাজির সেই সাঈদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৭ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২৩
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
সাঈদ হকি ফেডারেশনে সাংবাদিকদের সামনে হাজির, সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওমানে আগামী ২৩মে থেকে ১ জুন বসবে জুনিয়র হকি এশিয়া কাপের আসর। সেমিফাইনালে উঠতে পারলে দেশের জন্য হকি বয়ে আনবে বড় সুখবর। শেষ চারে খেলার সুযোগ মিললে পাওয়া যাবে জুনিয়র বিশ্বকাপে খেলার টিকিট। টুর্নামেন্ট সামনে রেখে সোমবার থেকে ৩২ খেলোয়াড় নিয়ে শুরু হবে ক্যাম্প। সেজন্য রোববার হকি ফেডারেশনে ডাকা হয় সংবাদ সম্মেলন। ঘড়ির কাটায় তখন দুপুর ৩টা। এসময় হাজির হন ক্যাসিনো কাণ্ডের অভিযোগে দীর্ঘদিন দেশের বাইরে থাকা ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ।

ফেডারেশনে এসেই সাঈদ গত জানুয়ারিতে এএইচএফ কাপ হকিতে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলের খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ দলটিই জুনিয়র এশিয়া কাপে অংশ নেবে।

জুনিয়র এশিয়া কাপ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হলেও সাঈদের দিকে ব্যক্তিগত বিষয় এবং ফেডারেশনের নির্বাচন নিয়েই বেশি প্রশ্ন ছুটে গেছে। প্রায় সাড়ে তিন বছর পর আবারও সাধারণ সম্পাদকের দায়িত্বে ফিরে হাতে পাচ্ছেন না বেশি সময়ও।

Banglabid

২০১৯ সালে নির্বাচিত হওয়ার চার মাস পর ক্যাসিনো কাণ্ডে সাঈদের নাম জড়ালে তিনি আত্মগোপনে যান। লম্বা সময় পর আইনি জটিলতা সামলে দেশে ফিরে পুনরায় দায়িত্ব নিলেও হকি ফেডারেশনের চলতি কমিটির মেয়াদ খুব বেশিদিন নেই, মে মাস পর্যন্ত রয়েছে মেয়াদ। পরে আবারও নির্বাচনে দাঁড়াবেন কিনা এমন প্রশ্নও তাকে করা হয়।

ফেডারেশনের সাধারণ সম্পাদক বললেন, ‘আমাদের এখনও দুই মাস সময় রয়েছে। এরমধ্যে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ হকি এবং জুনিয়র এশিয়া কাপ নিয়ে আমরা মনোযোগী। জাতীয় ক্রীড়া পরিষদ (নির্বাচন সংক্রান্ত) নিয়ম মোতাবেক তাদের কার্যক্রম পরিচালনা করবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ফেডারেশনের সহ-সভাপতি আব্দুর রশিদ শিকদার নির্বাচন প্রসঙ্গে বললেন, ‘গত নির্বাচনের পরপরই মহিলা হকিসহ অন্যান্য কর্মকাণ্ড দারুণ গতিশীল ছিল। হকি অঙ্গনে সামর্থ্য, সম্ভাবনা বিচার করেই সবকিছু হবে। সেটা সময় আসলে বোঝা যাবে।’

Reneta

জুনিয়র এশিয়া কাপ সামনে রেখে বিমানবাহিনীর ঘাটিতে অনুশীলন শুরু হবে। দীর্ঘ সময় পর দায়িত্ব নিয়ে সাঈদ দলকে ঘিরে দেখছেন বড় আশা। তার কণ্ঠে ঝরেছে শিরোপা জয়ের প্রত্যাশা।

‘আমরা জুনিয়র এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে চাই। এজন্য খেলোয়াড়-কোচিং স্টাফকে সকল সহযোগিতাই প্রদান করা হবে।’

সাবেক জাতীয় তারকা মামুনুর রশিদ দলটির কোচের দায়িত্বে থাকছেন। টুর্নামেন্টের আগে তার চাওয়া অনুযায়ী ভারতে গিয়ে ম্যাচ খেলানোর চেষ্টা করবে ফেডারেশন। রশিদ মনে করেন, বাংলাদেশের পক্ষে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। টুর্নামেন্টে ভারত ও মালয়েশিয়াকে তিনি শক্ত প্রতিপক্ষ মানছেন। সাউথ কোরিয়া ও পাকিস্তানের চেয়ে লাল-সবুজের দল শক্তিশালী বলেই কোচের বিশ্বাস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমানজুনিয়র এশিয়া কাপবাংলাদেশবাংলাদেশ হকি ফেডারেশনলিড স্পোর্টসসাঈদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দৈনিক দিনকালের প্রকাশনা বাতিলে ‘আর্টিকেল নাইনটিন’র উদ্বেগ 

পরবর্তী

রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে

পরবর্তী
অগ্নিনির্বাপণ কর্মীরা রোহিঙ্গা ক্যাম্পে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে

তথ্যমন্ত্রী ও সাংবাদিকদের মধ্যে আলোচনা চলছে, বৈঠকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শুধু ভুলত্রুটি নয়, সাফল্যেরও প্রচার প্রয়োজন: তথ্যমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT