চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিছিয়ে পড়েও বাংলাদেশের দুর্দান্ত জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ২৫, জুন ২০২৩
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। দ্বীপ রাষ্ট্রটিকে চাপে রাখলেও উল্টো পিছিয়ে পড়তে হয়েছিল ১৭ মিনিটে। প্রথমার্ধের শেষদিকে রাকিবের পায়ে গোলশোধের পর দ্বিতীয়ার্ধে দাপট দেখিয়েছে লাল-সবুজের দল। পরে তারিক ও মোরসালিনের গোলে দুর্দান্ত জয় তুলেছে জামাল ভূঁইয়ার দল। সাফে দেশটির বিপক্ষে ২০ বছর পর পাওয়া জয়ে টিকে থাকল সেমিফাইনালে খেলার আশা।

রোববার ৩-১ গোলে বাংলাদেশের জয়ের দিনে স্মরণীয় গোল তিনটি এনেছেন রাকিব, তারিক কাজী ও শেখ মোরসালিন। মালদ্বীপের একমাত্র গোলটি করেছেন হামজা। ১৭ মিনিটে মালদ্বীপকে এগিয়ে নেন হামজা। ৪২ মিনিটে লাল-সবুজদের হয়ে গোল শোধ করেন রাকিব। ৬৭ মিনিটে বাংলাদেশকে লিড এনে দেন তারিক। ৯০ মিনিটে তৃতীয় গোলটি করেন মোরসালিন।

এবারের সাফে বি-গ্রুপে খেলছে বাংলাদেশ। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে লেবাননের বিপক্ষে লড়ে হেরেছে ২-০ গোলে। সেরা চারে খেলতে মালদ্বীপকে হারানোর বিকল্প ছিল না। ২৮ জুন গ্রুপপর্বে শেষ ম্যাচে ভুটানকে হারাতে পারলে কোনো সমীকরণ ছাড়াই বাংলাদেশের মিলবে সেমিতে খেলার টিকিট।

ভারতের বেঙ্গালুরুতে ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে বাংলাদেশ। বল দখলে ছিল আধিপত্য। প্রথম মিনিটেই আক্রমণে যায় হাভিয়ের ক্যাবরেরার দল। কর্নারের বিনিময়ে প্রতিহত করে মালদ্বীপ। দুমিনিট পর বাঁ-প্রান্ত দিয়ে আক্রমণে যান মালদ্বীপ স্ট্রাইকার হামজা। তাকে প্রতিহত করেন হৃদয়।

সপ্তম মিনিটে মালদ্বীপের গোলমুখে দারুণভাবে বল টেনে নেন সোহেল রানা। বক্সে বল বাড়িয়ে দেন রাকিবের দিকে। দূরত্ব বেশি হওয়ায় বল নিয়ন্ত্রণে নিতে পারেননি রাকিব। তিন মিনিট পর আসে গোলের সুযোগ। জামালের নেয়া কর্নার কিক থেকে গোলমুখে হেড করেন তপু বর্মণ। প্রতিহত করেন মালদ্বীপ গোলরক্ষক হোসাইন শরীফ।

ম্যাচের ১৪ মিনিটে ডানপ্রান্ত দিয়ে আক্রমণে যান রাকিব। দুজনকে কাটিয়ে বল দেন সোহেল রানাকে। ভলিতে গোলমুখে শটের চেষ্টা করেন সোহেল। শট দুর্বল হওয়ায় সুফল মেলেনি।

Reneta

তিন মিনিট পর গোল হজম করে বাংলাদেশ। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল আদায় করেন হামজা। গোল খেয়ে কিছু সময়ের জন্য আক্রমণাত্মক ধারাবাহিকতা হারায় বাংলাদেশ। যদিও বল দখলে তখনও ছিল আধিপত্য।

ম্যাচের ৩০ মিনিটে গোল শোধের সুযোগ পায় বাংলাদেশ। ফাহিম সফলতা আনতে পারেননি অফসাইডের ফাঁদে। তিন মিনিট পর আবারও সুযোগ আসে বাংলাদেশের। সোহেল রানার কর্নার কিক থেকে হেড করেন তপু। প্রতিহত করেন মালদ্বীপ গোলরক্ষক। পরের মিনিটে আবারও গোলমুখ লক্ষ্যে রেখে শট করেন ফাহিম। দুর্বল শট ফিরিয়ে দেন হোসাইন শরীফ।

খেলার ৪২ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। সোহেল রানার বাড়ানো বল থেকে হেডে রাকিবকে সুযোগের মঞ্চ করে দেন তপু। তপুর ঠেলে দেয়া বল হেডে জালে পাঠান রাকিব। ৪৪ মিনিটে বাঁ-প্রান্ত দিয়ে আবারও আক্রমণে যান রাকিব। দুর্দান্ত শট করেন গোলমুখে। সে যাত্রায় প্রতিহত করেন গোলরক্ষক হোসাইন শরীফ।

বিরতি কাটিয়ে ফিরে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে যায় বাংলাদেশ। জামালের কর্নার থেকে হেডে গোলের চেষ্টা করেন বিশ্বনাথ। বল বারের উপর দিয়ে বেরিয়ে গেলে বঞ্চিত হয় বাংলাদেশ।

ম্যাচের ৪৭ মিনিটে গোলের সুযোগ আসে ফাহিমের সামনে। সুযোগটি হাতছাড়া করেন এ ফরোয়ার্ড। পরে সমানতালে লড়তে থাকে দুদল। ৬০ মিনিটে পায়ের পেশিতে টান লেগে মাঠ ছাড়েন লাল-সবুজদের হয়ে প্রথম গোলটি করা রাকিব। পরিবর্তে মাঠে নামেন মোহাম্মদ ইব্রাহিম।

খেলার ৬৪ মিনিটে গোলের সুযোগ পায় বাংলাদেশ। ইব্রাহিমের বাড়ানো বল থেকে গোল আদায় করতে পারেননি জনি। ৬৫ মিনিটে বক্সের বাইরে থেকে গোলমুখে জোরাল শট করেন শেখ মোরসালিন। কর্নারের বিনিময়ে প্রতিহত করে মালদ্বীপ।

একমিনিট পর কর্নার থেকে আসা বলেই জটলার মধ্য থেকে সুযোগ গড়ে বাংলাদেশকে লিড এনে দেন তারিক কাজী। চার মিনিট পর আবারও আক্রমণে যায় বাংলাদেশ। মালদ্বীপ গোলরক্ষক মোরসালিনের শট ঠেকিয়ে দেয়ার কয়েক সেকেন্ড পর নিশ্চিত গোলের সুযোগ হারান তপু বর্মণ।

ম্যাচের ৮১ মিনিটে চোট পেয়ে স্ট্রেচারে ডাগআউটে ফেরেন বাংলাদেশকে লিড এনে দেয়া তারিক কাজী। পরিবর্তে নামেন মেহেদী। ৮৬ মিনিটে দারুণ এক আক্রমণে যায় বাংলাদেশ। বক্সের কাছে গিয়ে সুযোগ হাতছাড়া করেন জনি।

শেখ মোরসালিন বাংলাদেশকে স্বস্তির তৃতীয় গোলটি এনে দেন ৯০ মিনিটে। তারপরও বেশ কয়েকটি সুযোগ গড়ে বাংলাদেশ। যদি ব্যবধান আর বাড়াতে পারেনি লাল-সবুজের দল। মালদ্বীপও চেষ্টা করেছে ম্যাচে ফেরার। তবে শেষ হাসিটা ছিল বাংলাদেশের। মাঠ ছেড়েছে ৩-১ গোলের জয় নিয়েই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামালবাংলাদেশমালদ্বীপরাকিবলিড স্পোর্টসহামজা
শেয়ারTweetPin

সর্বশেষ

সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল, বাড়ছে জনভোগান্তি

জুলাই ২৭, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

জাতীয় সংসদের প্রযুক্তিগত উন্নতিতে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

জুলাই ২৭, ২০২৬

ভৈরবে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, স্টেশনে আটকা এগারসিন্দুর প্রভাতী

জুলাই ২৭, ২০২৬
ছবি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (সংগৃহীত)।

শাপলা চত্বরে হত্যা: শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

জুলাই ২৭, ২০২৬

‘তিতাস একটি নদীর নাম’ সিনেমার ৫৪ বছর আজ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT