ক্রিকেট

যাদের নিয়ে ঐতিহাসিক সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ

যাদের নিয়ে ঐতিহাসিক সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজে তিনটি ওয়ানডে খেলবে দুদল। সফর সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছেন বাংলাদেশ।

আগামী ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে টাইগ্রেসরা। ৯ অক্টোবর প্রথম, ১১ অক্টোবর দ্বিতীয় এবং ১৪ অক্টোবর তৃতীয় ওয়ানডেতে লড়বে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। তিনটি ম্যাচই গড়াবে ব্রিসবেনের অ্যালেন বর্ডার ফিল্ডে।

বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে স্কোয়াড জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন নাহিদা আক্তার।

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, সোবহানা মোস্তারি, শারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, ফারজানা হক, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম পিংকি।

বিষয়:অস্ট্রেলিয়াওয়ানডে সিরিজনারী দলবাংলাদেশব্রিসবেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…