চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার বিপক্ষে যে বড় লক্ষ্যের কথা জানালেন ক্যাবরেরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০০ অপরাহ্ণ ০৫, জুন ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ক্যাবরেরা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমাদের সবচেয়ে বড় লক্ষ্য আমরা যেন দ্রুত গোল না হজম করি। গোল না খেলে আমাদের সম্ভাবনা তৈরি হবে। আমরা দৃঢ় মানসিকতা নিয়ে খেলতে চাই। আমরা এ নিয়ে কাজ করেছি। আগে গোল না খেলে দল আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবে। পাশাপাশি নির্দিষ্ট পরিকল্পনা অনুসরণ করে যেতে হবে।’

ফুটবল বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগে অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের পরিকল্পনা নিয়ে এ কথাগুলোই বলেন হাভিয়ের ক্যাবরেরা। ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৬০ ধাপ এগিয়ে থাকা দলের সঙ্গে ইতিবাচক ফুটবল খেলার বার্তাও তিনি দেন।

বাছাইপর্বের প্রথম খেলায় ক্যাঙ্গারুদের কাছে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা ৭-০ গোলে বিধ্বস্ত হয়। যদিও ঘরের মাঠে সেই ঘটনার পুনরাবৃত্তি চান না বাংলাদেশের কোচ, সেটি স্পষ্ট জানান।

Banglabid

‘আমরা ভালো খেলতে চাই। নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ গোল হজম করেছিলাম। এবার দেশের মাঠে পারফরম্যান্সের উন্নতি চাই। আমরা এমন একটা ম্যাচ খেলতে চাই, যেটি শুধু আমাদের জন্যই নয়, দর্শকদের জন্যও আনন্দময় অভিজ্ঞতা হবে। নিজেদের মাঠে খেলা, আমরা জানি, ঘরের মাঠে আমরা খুব খারাপ খেলি না।’

‘অস্ট্রেলিয়ার মাটিতে ৭ গোল হজমের মূল কারণ ছিল, আমরা দ্রুত গোল খেয়েছিলাম। কালকের ম্যাচে যেন এমনটা না হয়, সেটি আমাদের দায়িত্ব।’

শারীরিক গড়নে লাল-সবুজের দলের চেয়ে অজি ফুটবলাররা বেশ দীর্ঘদেহী। শক্তি ও সামর্থ্যের বিচারে তাদের সঙ্গে পেরে ওঠা হবে কঠিন কাজ। সেট পিসে প্রতিপক্ষকে নিয়ে ক্যাবরেরা তাই অতি সতর্ক থাকছেন।

Reneta

‘সেট পিসে অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম সেরা দল। অন্য যেকোনো দল এই জায়গায় তাদের সমীহ করে। এক্ষেত্রে আমরা শুধু নিজেদের কাজগুলোই ঠিকঠাক করার আশা করতে পারি।’

বসুন্ধরা কিংস অ্যারেনায় বৃহস্পতিবার বিকাল ৪টা ৪৫ মিনিটে খেলাটি মাঠে গড়াবে। পাঁচ মাস আগে মেলবোর্নে প্রথম লেগে ৭-০ ব্যবধানে পরাজয়কে বাজে দিন বলে অভিহিত করেন সংবাদ সম্মেলনে উপস্থিত জামাল ভূঁইয়া। স্বাগতিকদের অধিনায়ক অবশ্য হোম কন্ডিশনের সুবিধা ও দর্শক সমর্থনকে সঙ্গী করে সেরাটা দিতে দল মরিয়া বলে জানান।

‘মেলবোর্নে অনেক ঠাণ্ডা ছিল। সবাইকে গ্লাভস পরে খেলতে হয়েছিল। এখানে নিজেদের মাঠে খেলা। প্রচুর দর্শক থাকবে, সমর্থক থাকবে। পরিবারের সদস্যরাও থাকবে। আমরা এখানে নিজেদের মেলে ধরতে চাই। আমরা প্রমাণ করে দিতে চাই, মেলবোর্নে ৭ গোলে হারাটা বাজে দিন ছিল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াক্যাবরেরাজামালফিফাফুটবল বিশ্বকাপ-২০২৬ফুটবল বিশ্বকাপ-২০২৬ বাছাইবসুন্ধরা কিংস অ্যারেনাবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এমপি আনার হত্যায় চরমপন্থী নেতা শিমুলের ‘দায় স্বীকার’

পরবর্তী

এমপি আনার হত্যাকাণ্ডে ব্যবহৃত সন্দেহে দু’টি ছুরি জব্দ

পরবর্তী
নেতা মোঃ আনারের ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

এমপি আনার হত্যাকাণ্ডে ব্যবহৃত সন্দেহে দু’টি ছুরি জব্দ

দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে মহিলা সংসদ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু

সর্বশেষ

মহাসড়ক নির্মাণে নতুন সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬

সিনেমায় আর গাইতে নাও পারেন ইমন, কেন?

আগস্ট ২২, ২০২৬

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT