চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক নজরে এশিয়া কাপে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৪ অপরাহ্ন ০৯, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

১৭তম এশিয়া কাপের পর্দা উঠছে আজ মঙ্গলবার, যার সূচনা হয়েছিল ১৯৮৪ সালে। বাংলাদেশ প্রথম আসরে অংশগ্রহণ না করলেও ১৯৮৬ সালে দ্বিতীয় আসরে প্রথমবার অংশগ্রহণ করে। লাল সবুজরা ১৯৮৫-৮৬ সালের এশিয়া কাপ আসরে অংশ নিয়ে কোনো ম্যাচ জেতেনি। সেবার আসরটিতে অংশ নেয় বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান। পরের সবকটি আসরে দেখা যায় লাল সবুজদের। এশিয়া কাপের তকমা না পেলেও ভারত ও পাকিস্তানের সঙ্গে তিনটি ফাইনাল হারের স্মৃতি বয়ে বেড়াতে হচ্ছে টাইগারদের।

বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস পায় ১৯৯৭ সালে। আইসিসি ট্রফি জয়ের মাধ্যমে এ স্ট্যাটাস এসেছিল টাইগারদের হাতে। এর আগে এই এশিয়া কাপই ছিল বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে উঁকি দেয়ার একমাত্র জানালা। ১৯৯৭ সালে অংশ নেয়া এশিয়া কাপের পঞ্চম আসরেও কোনো জয় পায়নি বাংলাদেশ। প্রথম ম্যাচ জয়ের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ১৮ বছর।

২০০৪ সালের শ্রীলঙ্কাতে হওয়া আসরে কলম্বোতে হংকংয়ের বিপক্ষে প্রথম জয়ের দেখা পায় টিম টাইগার্স। আসরটির উদ্বোধনী ম্যাচে হংকংকে ১১২ রানে হারায় টাইগাররা। ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ আসরটিতে ৪৮ ম্যাচ খেলে জিতেছে ৯টি ম্যাচ।

এশিয়া কাপে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ রান ৩৩৪। ২০২৩ সালে করা ওই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ম্যাচটি জিতেছিল ৮৯ রানে। যদিও ওই আসরটি ছিল ৫০ ওভারের। এবারের আসরটি টি-টুয়েন্টি সংস্করণে। এর আগে দুটি আসর হয়েছিল সাদা বলের ছোট সংস্করণে।

বাংলাদেশ প্রথমবার এশিয়া কাপের ফাইনালে উঠে ২০১১-১২ মৌসুমে। পাকিস্তানের বিপক্ষে মিরপুরে ২ রানে হেরে যায় লাল-সবুজজের প্রতিনিধিরা। যা প্রথমবার যেকোনো শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ। এরপর ২০২৬ সালে আবারও এশিয়া কাপের ফাইনালে উঠে বাংলাদেশ। তবে এবার শিরোপা হাতছাড়া হয় ভারতের কাছে। ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হয় ২০১৮ সালেও। দুবাইয়ে ভারতের বিপক্ষে আবারও ফাইনালে হার। শেষ বল পর্যন্ত ম্যাচ খেলে ভারত সেদিন জয় পেয়েছিল ৩ উইকেটে। তাতেই অধরা থেকে যায় বাংলাদেশের এশিয়া কাপ জয়ের স্বপ্ন।

এশিয়া কাপে লাল-সবুজ ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান মুশফিকুর রহিমের। এবারের আসরে নেই তিনি। ২০১০ আসরে এশিয়া কাপে প্রথম খেলে ২০২৩ আসর পর্যন্ত মুশফিকের রান ৮৩০। তারপরেই সাকিব আল হাসান। তার রান ৫৭৫। এক আসরে সর্বোচ্চ ৩০২ রান মুশফিকের। যা করেছিলেন ২০১৮ সালে।

Reneta

বোলিংয়ে কাকতালীয়ভাবে সমানসংখ্যক ১৮ ম্যাচ খেলে ২২ উইকেট নিয়েছেন আব্দুর রাজ্জাক ও সাকিব আল হাসান। এবারের আসরের প্রথম ম্যাচটি আবুধাবিতে, বাংলাদেশ খেলতে নামবে ১১ সেপ্টেম্বর। টাইগারদের এশিয়া কাপ মিশনের প্রথম প্রতিপক্ষ হংকং। যাদের সঙ্গেই বাংলাদেশ পেয়েছিল প্রথম জয়।

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়া কাপএশিয়া কাপ-২০২৫পাকিস্তানবাংলাদেশভারতমুশফিকলিড স্পোর্টসসাকিবহংকং
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আইসিসি এমন কিছু করেনি যাতে আমাদের খেলতে যাওয়া উচিত’

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ঋণের দায়ে জেলহাজতে রাজপাল যাদব

ফেব্রুয়ারি ৮, ২০২৬

গুম, খুন ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে: নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: নৌবাহিনী প্রধানের ভোলা কন্টিনেন্ট পরিদর্শন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের পোখরা ভ্রমণ: পাহাড়ের কোলে শান্তির সন্ধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT