চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগান কোচ ভেবেছিলেন বাংলাদেশ কয়েকবারের এশিয়া ‘চ্যাম্পিয়ন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ন ১৬, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতে নেট রানরেট অনেকটা বাড়িয়ে রেখেছে আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় তুলে সুপার ফোরে খেলার পথ আরও সহজ করতে চায় তারা। লাল-সবুজদের বিপক্ষে নামার আগে আফগান কোচ জোনাথন ট্রট ভেবেছেন, এশিয়া কাপে বাংলাদেশ একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে। সেভাবেই কথা চালিয়ে নিচ্ছিলেন। গণমাধ্যম কর্মীদের থেকে ভুল ভাঙিয়ে দেয়া হলে নিজে স্মার্টফোনে গুগল ঘেঁটে নিশ্চিত হয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। রাত সাড়ে ৮টায় শুরু হবে মাঠের লড়াই।

আফগানিস্তানের কোচ জোনাথন ট্রটের কাছে প্রশ্ন ছিল- তার দল ফেভারিট হিসেবে নামবে কিনা বাংলাদেশের বিপক্ষে। জবাবে ট্রট বেশ বিনয়ী হয়ে বলেন, ‘যদি অতীতের দিকে দেখেন, বাংলাদেশ এই প্রতিযোগিতায় কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে…।’

মিডিয়া ম্যানেজার মাঝপথে তার ভুল ভাঙিয়ে দিলেও মানতে নারাজ ছিলেন ট্রট। উল্টো বলেন, ‘আমার তো মনে হয় ওরা ৫০ ওভারের এশিয়া কাপ জিতেছে।’ আবারও নিশ্চিত করা হয়, বাংলাদেশ কখনও কোন সংস্করণেই চ্যাম্পিয়ন হয়নি।

চোখে অবিশ্বাস নিয়ে ট্রট মিডিয়া ম্যানেজারের দিকে তাকান। যখন নিশ্চিত হন, বাংলাদেশ তিনবার ফাইনালে উঠলেও কখনও শিরোপা জিততে পারেনি, একটা দীর্ঘশ্বাস ফেলে নতুন করে শুরু করেন বক্তব্য, ‘আমি ভেবেছি তারা চ্যাম্পিয়ন হয়েছে।’

এরপর মূল কথায় ফিরে ট্রট বলেন, ‘আমার মনে হয়, বাংলাদেশের সত্যিকারের ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় আছে। আমাদের ভালো চ্যালেঞ্জ আর পরীক্ষাই দিতে হবে। বিরতি পেয়ে আমরা মানসিক ও শারীরিকভাবে চাঙা হয়েছি। তবে সেন্ট ভিনসেন্টে আমরা তাদের টানটান উত্তেজনার ম্যাচে হারিয়ে সেমিফাইনাল খেলেছিলাম, যেটা ছিল ঐতিহাসিক। এর থেকে আমরা আত্মবিশ্বাস পাবো।’

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্তানআরব আমিরাতএশিয়া কাপবাংলাদেশরশিদ খানলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে কবে থেকে শুরু পবিত্র রমজান?

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে প্রজ্ঞাপন জারি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় দায়িত্ব পেলেন যারা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পরে সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ভিনিসিয়াসের গোলে বেনফিকার মাঠে জয় রিয়ালের, জিতেছে পিএসজিও

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT