চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইবাদতকে খেলতেই পারল না শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৯ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

কুশল মেন্ডিস দুবার আউট হতে পারতেন— ইনিংসের দ্বিতীয় ওভারে তাসকিনের বলে এজড হয়ে আসা ক্যাচ নিতে পারেননি মুশফিকুর রহিম। পরেরবার মেহেদী হাসানের নো বলের কারণে বেঁচে যান। ইবাদতের টি-টুয়েন্টি ক্যারিয়ারের প্রথম ওভারের ঝলকের পর নিজেদের গুছিয়ে নিচ্ছিল শ্রীলঙ্কা। সেখানে ফের তোপ দেগেছেন অভিষিক্ত টাইগার পেসার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৭ রান শ্রীলঙ্কার। পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কাকে ফেরানোর পর ইবাদত নিজের দ্বিতীয় ওভারে ফিরিয়েছেন ধানুষ্কা গুনাথিলাকাকে। এরপর ভানুকা রাজাপাকসেকে ফেরান তাসকিন। জয়ের জন্য লঙ্কানদের ৬৬ বলে ১০৭ রান প্রয়োজন।

বড় লক্ষ্যে সাবধানী শুরু করেন দুই লঙ্কান ওপেনার নিশাঙ্কা ও মেন্ডিস। দ্বিতীয় ওভারে মুশফিক ক্যাচ না ছাড়লে তখনই পড়তে পারত প্রথম উইকেট। কিন্তু ক্যাচ মিস হয়। শেষ পর্যন্ত টাইগারদের সফলতা এনে দেন অভিষিক্ত পেসার ইবাদত হোসেন। দলীয় ৪৫ রানে ফেরেন নিশাঙ্কা, করেন ১৯ বলে ২০ রান। ওই ওভারে চারিথ আসালাঙ্কাকে মাহমুদউল্লাহর ক্যাচ বানান ইবাদত।

দুবার জীবন পাওয়া মেন্ডিস গুনাথিলাকাকে নিয়ে দারুণ জুটি গড়ে এগোতে থাকেন। সেখানে বাগড়া দেন ইবাদত। নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ক্যারিয়ারের তৃতীয় উইকেট তুলে নেন। গুনাথিলাকা ৬ বলে ১১ রান করে ফেরেন তাসকিনের দুর্দান্ত ক্যাচ হয়ে। পরে ভানুকাকে ২ রানে ফেরান তাসকিন।

এর আগে এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে শ্রীলঙ্কাকে ১৮৪ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামা টাইগাররা খেলেছে ভয়ডরহীন ক্রিকেট। চমক দেখিয়ে ওপেনিংয়ে নেমে ঝলক দেখান মেহেদী হাসান মিরাজ। তার দেখানো পথে হাঁটেন আফিফ-মোসাদ্দেকরা। মরুর বুকে টি-টুয়েন্টিতে জমে টাইগারদের সর্বোচ্চ সংগ্রহ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়া কাপ ২০২২বাংলাদেশমোস্তাফিজলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

আনসার-ভিডিপির হাত ধরেই প্রতিটি গ্রাম হবে উন্নয়নের কেন্দ্র: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬
ছবি: ডা. অভিজিত শর্ম্মা (প্রতিনিধি)।

ওএসডি হয়েছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন

মে ২০, ২০২৬

ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা করতে যাচ্ছে ইরান

মে ২০, ২০২৬

ইরানে নতুন হামলা হলে যুক্তরাষ্ট্রকে বড় চমক: আরাঘচি

মে ২০, ২০২৬

দেশের কিছু অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT