চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি বাণিজ্যমন্ত্রীর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

রুমী সাঈদরুমী সাঈদ
৯:০৩ অপরাহ্ন ১১, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ডক্টর মাজেদ বিন আবদুল্লাহ আল কাসাবির সাথে সাক্ষাৎ করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন। এসময় সৌদি আরবের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক গভীর করার জন্য বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত সৌদি বাণিজ্যমন্ত্রীকে বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা এবং শুভকামনা জানান।

রাষ্ট্রদূত জানান, এ সময় মন্ত্রী সৌদি আরবে বাংলাদেশের নাগরিকদের প্রতি দৃঢ় সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন। এছাড়া বাংলাদেশের প্রতিও গভীর শ্রদ্ধা পোষণ করেন।

মন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আমদানি-রপ্তানি পরিকল্পনা প্রণয়নের পরামর্শ দেন। তিনি রাষ্ট্রদূতকে সৌদি আরবের প্রধান আমদানিকারক ও রপ্তানিকারকদের চিহ্নিত করতে, তাদের সাথে বিস্তারিত আলোচনা করতে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে বাধা ও সুযোগসমূহ চিহ্নিত করতে নির্দেশনা দেন। বিশেষভাবে সামুদ্রিক ও কৃষিজাত পণ্য খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

এসময় রাষ্ট্রদূতকে সৌদি বিজনেস কাউন্সিলের সাথে যোগাযোগ করার এবং বাংলাদেশের পক্ষ থেকে ব্যবসায়িক চ্যালেঞ্জ, সুযোগ এবং চাহিদা সংক্রান্ত একটি প্রতিবেদন প্রস্তুত করতে অনুরোধ করেন মন্ত্রী। তিনি বাংলাদেশের প্রতি সমর্থন পূনর্ব্যক্ত করে এবং বাংলাদেশের যেকোন অর্থনৈতিক বা বাণিজ্য সংক্রান্ত সমস্যার সমাধানে তার সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন।

বৈঠকটি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নতুন সুযোগ উন্মোচনের প্রতি শক্তিশালী প্রতিশ্রুতি প্রতিফলিত করেছে বলে জানান রাষ্ট্রদূত।

Reneta

এসময় রাষ্ট্রদূত বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সম্প্রতি প্রকাশিত সৌদি-বাংলাদেশ অর্থনৈতিক ম্যাপিং এর একটি কপি সৌদি বাণিজ্য মন্ত্রীর নিকট হস্তান্তর করেন। মন্ত্রী উদ্যোগটির প্রশংসা করেন।

মন্ত্রী বলেন, তার মন্ত্রণালয় এটি নিয়ে বিশদভাবে বিশ্লেষণ করবে এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদারে কিভাবে এটিকে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে তা নিয়ে উভয় পক্ষ একসাথে কাজ করতে পারে।

বৈঠকে বাংলাদেশ দূতাবাসে মিশন উপ-প্রধান এস এম নাজমুল হাসান ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রাষ্ট্রদূতের বৈঠকসৌদি বাণিজ্যমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিউ ও সাবস্ক্রিপশনে রেকর্ড ভাঙলো ‘চক্র ২’!

এপ্রিল ৩, ২০২৬

সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল

এপ্রিল ৩, ২০২৬
সাবিত মাহমুদ শাওন | ছবি: সংগৃহীত

উত্তরায় বাসা থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

এপ্রিল ৩, ২০২৬

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

এপ্রিল ৩, ২০২৬

ঈদে ‘সুড়ঙ্গ ২’ নয়, আসতে পারে ‘পুলসিরাত’

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT