চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টগবগে হৃদয়-শামীমের বীরত্বে জয়ের বন্দরে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১০ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানদের ছুঁড়ে দেয়া চ্যালেঞ্জ টপকাতে শুরুতেই চাপে পড়েছিল বাংলাদেশ। পরাজয়ের শঙ্কাও উঁকি দিচ্ছিল! ৬৪ রানে সাকিব চতুর্থ ব্যাটার হিসেবে ফেরার পর জুটি গড়েন তাওহীদ হৃদয় ও শামীম পাটোয়ারি। দুই তরুণ টাইগার ধীরে ধীরে ঘুরিয়ে দেন ম্যাচের মোড়। শেষে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। জয় থেকে ১৮ রান দূরে শামীম ফেরার পর হ্যাটট্রিক করে নাটক জমিয়ে তুলেছিলেন করিম জানাত। সব ছাপিয়ে আফগানদের বিপক্ষে ২ উইকেটের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন হৃদয়।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আফগানিস্তানকে ব্যাটে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১৫৪ রান তোলে সফরকারী দলটি। জবাবে নেমে হৃদয়-শামীমের ৭৩ রানের ঝড়ো জুটিতে ১৯.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ে নোঙর ফেলে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম টাইগার্স।

চ্যালেঞ্জে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। প্রথম ওভারে হারায় রনি তালুকদারকে। প্রথম ওভারের পঞ্চম বলে ফজলহক ফারুকীর দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হন ডানহাতি ওপেনার। ৫ বলে ৪ রান করে ফেরেন।

রনি ফেরার পর স্বাভাবিক গতিতে রান তুলতে থাকেন নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস। ষষ্ঠ ওভারের প্রথম বলে দলীয় ৩০ রানে মুজিব উর রহমানের বলে বোল্ড হয়ে ফেরেন শান্ত। ১২ বলে ১৪ রান করে যান।

পরের ওভারে ওমরজাই’র শিকার হন লিটন। ৬.৩ ওভারে ৩৯ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। মুজিবের ক্যাচ হয়ে লিটন ফেরেন ১৯ বলে ১৮ রান করে। অষ্টম ওভারের দ্বিতীয় বলে হানা দেয় বৃষ্টি। বৃষ্টির আগে টাইগাররা তোলে ৩ উইকেটে ৪২ রান।

বৃষ্টি বিরতির পর আফগানদের উপর চড়াও হন সাকিব আল হাসান। দীর্ঘ সময় ক্রিজে টিকতে পারেননি টাইগার অধিনায়ক। এগারোতম ওভারের প্রথম বলে দলীয় ৬৪ রানে শিকার হন ফরিদ আহমেদের। উড়িয়ে মারতে গিয়ে ডিপ পয়েন্ট অঞ্চলে ধরা দেন করিম জানাতের হাতে। তিন চারের মারে ১৭ বলে ১৯ রান করে যান সাকিব।

Reneta

সেখান থেকে চাপ কাটিয়ে তোলেন তাওহীদ হৃদয় ও শামীম হোসেন। ১৩তম ওভারে ওমরজাই’র উপর চড়াও হন দুজনে। চার বাউন্ডারিতে ওভারটিতে তোলেন ২১ রান। ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে স্বাগতিকদের হাতে।

১৬.২ ওভারে মুজিবের বলে লংঅনের উপর দিয়ে মারতে গিয়ে আউটের শঙ্কা জাগান হৃদয়। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থাকা ফিল্ডার সহজ ক্যাচ ফেলে দেয়ায় বেঁচে যান।

আঠারোতম ওভারের দ্বিতীয় বলে বাংলাদেশকে জয়ের কাছাকাছি পৌঁছিয়ে রশিদ খানের শিকার হন শামীম। ফেরার আগে হৃদয়ের সঙ্গে জুটি গড়েন ৭৩ রানের। চারটি চারের মারে ২৫ বলে ৩৩ রান করে ফেরেন।

ম্যাচ তখন বাংলাদেশের দিকেই। ১৯.২ ওভারে করিম জানাতের শিকার হন ৬ বলে ৮ রান করা মেহেদী হাসান মিরাজ। পরের দুই বলে তাসকিন ও নাসুমকে ফিরিয়ে হ্যাটট্রিক তোলেন করিম জানাত।

নাটক তখন জমে ক্ষীর! কিন্তু পরের বলেই চিত্র পাল্টে যায়। শরিফুল এসে মেরে দেন চার। শেষ ওভারে ৬ রানের সমীকরণ মিলে যায়। টাইগারদের জয়ের বন্দরে পৌঁছাতে হৃদয় ৩২ বলে অপরাজিত থাকেন ৪৭ রানে। ৩ চারের সাথে ২ ছয়ের ইনিংস তার। শরিফুল অপরাজিত থাকেন ১ বলে ৪ রানে।

আফগানদের হয়ে তিনটি উইকেট নেন করিম জানাত। একটি করে উইকেট নেন ফজলহক ফারুকী, মুজিব উর রহমান, রশিদ খান, আজমতুল্লাহ ওমরজাই ও ফরিদ আহমেদ।

এরআগে ব্যাটে নেমে মোহাম্মদ নবীর ফিফটিতে দেড়শ পেরোয় আফগান দল। নবী অপরাজিত থাকেন ৪০ বলে ৫৪ রানে। টাইগারদের হয়ে দুটি উইকেট নেন সাকিব। নাসুম, মিরাজ, তাসকিন, মোস্তাফিজ ও শরিফুল নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্তানতাসকিননাসুমবাংলাদেশবাংলাদেশ ক্রিকেটরশিদলিটনলিড স্পোর্টসশামীমসাকিবসিলেটহৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT