চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন রশিদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৪ অপরাহ্ন ১৮, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

পিঠের চোট নিয়ে শঙ্কা থাকায় বাংলাদেশ সফরের একমাত্র টেস্টে আফগানিস্তান দলে ছিলেন না রশিদ খান। তবে ওয়ানডে সিরিজের স্কোয়াডে এই লেগ স্পিনারকে রেখেছে আফগান বাহিনী। বাদ পড়েছেন আইপিএলে বল হাতে আলো ছড়ানো নুর আহমেদ। এমনকি রাখা হয়নি রিজার্ভ দলেও।

রোববার বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করে আফগানিস্তান। সঙ্গে রিজার্ভ হিসেবে আরও ১০ জনের নামও জানায় তারা।

আগামী ৫ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে পরের দুই ম্যাচ গড়াবে ৮ ও ১১ জুলাই।

টেস্ট ম্যাচ খেলে এখনও বাংলাদেশে অবস্থান করছে আফগানিস্তান। সোমবার সংযুক্ত আরব আমিরাতে যাবে তারা। সেখানে ওয়ানডে সিরিজের প্রস্তুতি সেরে আগামী ১ জুলাই ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে আসবে তারা।

আফগানিস্তানের ওয়ানডে দল: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, শাহিদউল্লাহ কামাল, ইকরাম আলিখিল, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, জিয়া উর রহমান আকবর, ইজহারুলহক নাভিদ, আব্দুল রহমান, ওয়াফাদার মোমান্দ, সালিম শফি, সৈয়দ আহমাদ শিরজাদ।

রিজার্ভ: করিম জানাত, জুবাইদ আকবরি, কাইস আহমেদ, ইহসানউল্লাহ জানাত, গুলবাদিন নাইব, শরাফউদ্দিন আশরাফ, নাভিন উল হক, ফরিদ মালিক, দারউইশ রসুলি, ইশহাক রহিমি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডেচট্রগ্রামবাংলাদেশ-আফগানিস্তানরশিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্রিকেটেই মনোযোগ সাকিবের, রাজনীতি করা নিয়ে যা বললেন

এপ্রিল ৬, ২০২৬

ইরানের দেওয়া প্রস্তাব যথেষ্ট নয়: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধসে নিহত ৪, মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাজা শেষ হলেও মিলছে না মুক্তি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ বন্ধ থাকায় পঞ্চগড়ে সড়ক অবরোধ

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT