চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানদের বিপক্ষে ‘সেই ভুল’ করতে চায় না বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৮ অপরাহ্ণ ২৫, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

সাকিব আল হাসান টেস্টে নেতৃত্বে ফিরেই সামনে পেয়েছিলেন আফগানিস্তানকে। নবীন টেস্ট খেলুড়ে দেশের কাছে ঘরের মাঠে হেরে সমালোচিত হয়েছিল বাংলাদেশ দল। স্পিননির্ভর আফগানদের বিপক্ষে চট্টগ্রামে প্রবল স্পিন-সহায়ক উইকেটে খেলার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন ওঠে। চার বছর পর মিরপুরে রশিদ-নবীদের বিপক্ষে আবারও টেস্টের লড়াইয়ে নামছে টিম টাইগার্স। আলোচনাও তাই উইকেট ঘিরে।

১৪ জুন শুরু সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি। মিরপুরের উইকেট যে এবার স্পিনিং হবে না, সেটি একরকম নিশ্চিত। কেননা আগের ভুল আর করতে চায় না বাংলাদেশ। ৪ বছর আগের সেই ম্যাচ ঘিরে আক্ষেপ এখনও আছে দল সংশ্লিষ্টদের মাঝে।

কেমন উইকেটে বাংলাদেশ খেলবে সেটি খোলাসা না করলেও নির্বাচক হাবিবুল বাশার সুমনের কথায় ইঙ্গিত পাওয়া গেল আগের ভুল থেকে শিখেছেন সবাই। যদিও চোটের কারণে খেলতে পারবেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। সহ-অধিনায়ক লিটন দাস নেতৃত্ব দেবেন।

Banglabid

হাবিবুল বাশার বললেন, ‘আমরা আমাদের পরিকল্পনা নিয়ে যথেষ্ট পরিষ্কার। আমরা আসলে কেমন উইকেট চাই, কেমন উইকেটে খেলতে চাই, সেটা আমাদের কাছেই থাকুক। কারণ, অবশ্যই কোনো খেলার আগে তো আমরা ডিসক্লোজ করব না। মিরপুরের উইকেট কেমন হতে পারে বা না পারে সেটা সম্বন্ধে আমাদের খুব ভালো ধারণা আছে। সেভাবেই আমাদের মনের মতো করে উইকেট তৈরি করা হচ্ছে।’

‘বাংলাদেশ দলের দুইটা ডিপার্টমেন্টই ভালো। সাকিবের বোলিং তো বাংলাদেশ নিঃসন্দেহে মিস করবে। কিন্তু সাকিব ছাড়া তাইজুল আছে, মিরাজ আছে, তারাও যথেষ্ট ভালো বল করে টেস্ট ম্যাচে। আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটা অনেক রিচ। আমাদের যেরকম দরকার, টিম অনুযায়ী কিন্তু ওইরকম সিদ্ধান্ত নিতে পারি। সেটা নিয়ে অনেক আগেই চিন্তা-ভাবনা হয়ে গেছে।’

‘উইকেটটা কেমন হবে সেটা তো বলতে পারব না। আমাদের যে পরিকল্পনা সেটা আমাদের মধ্যেই থাক। সেটা ডিসক্লোজ করতে পারব না। আমার মনে হয়, আমরা এখন আত্মবিশ্বাসী দল। আফগানিস্তান খুব ভালো দল। তাদের সাথে শেষ টেস্ট ম্যাচ আমরা ভালো খেলিনি। হেরেছিলাম। এবারের ম্যাচটা ভালো খেলতে চাই। আমার মনে হয় এখন দলটা অনেকবেশি আত্মবিশ্বাসী। কোন উইকেটে খেলতে চাই, কোন উইকেটে খেলা উচিত আমরা পরিষ্কার। কাজেই যে সিদ্ধান্ত নেই, আমাদের অসুবিধা হবে না।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাইজুলবাংলাদেশ-আফগানিস্তানমিরাজলিটনলিড স্পোর্টসসাকিবহাবিবুলহাবিবুল বাশার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

অফিসের কাজে মনোযোগ ধরে রাখার ৫ সহজ উপায়

আগস্ট ১৬, ২০২৬

বার্তা ছিল— ‘বিশ্বাস রাখতে হবে, কে বল করছে ভাবা যাবে না’

আগস্ট ১৬, ২০২৬

আগুনঝরা বোলিংয়ের রহস্য খোলাসা করলেন ম্যাচসেরা হাসান

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খরায় ইউরোপের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, স্যাটেলাইট ছবিতে ভয়াবহ চিত্র

আগস্ট ১৬, ২০২৬
ছবি: বিবিসি।

পুরনো বইয়ের বিক্রি তুঙ্গে, এর কারণ কি এআই?

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT