চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগ্রাসী বাংলাদেশ, শান্ত-জয়ের শতরানের জুটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৯ অপরাহ্ন ১৪, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

নাজমুল হোসেন শান্তর আগ্রাসী ভূমিকা, আরেকপ্রান্তে মাহমুদুল হাসান জয়ের দৃঢ়তা। মিরপুর টেস্টের শুরুতে আফগানিস্তান জাকির হাসানের উইকেট তুলে হুংকার দিলেও সফরকারীরাই এখন উল্টো চাপে। দুই তরুণের অবিচ্ছিন্ন শতরানের জুটি বাংলাদেশকে প্রথম সেশনেই নিয়ে গেছে শক্ত অবস্থানে।

লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১১৬ রান। খেলা হয়েছে ২৪ ওভার। শান্ত ৭৬ বলে ৬৪ ও জয় ৭০ বলে ৩৮ রানে অপরাজিত আছেন। ওয়ানডে ঢংয়ে ব্যাট চালিয়ে শান্ত মারেন ১১টি চার, জয়ের ব্যাট থেকে আসে ৬ বাউন্ডারি।

ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই গ্লাভসে বল লাগিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন জাকির। ১ রান করে ফেরেন ড্রেসিংরুমে। দলের রান তখন মোটে ৬। এরপর জয়ের সঙ্গে জুটি বাধেন শান্ত। দারুণ ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিচ্ছেন দলকে।

আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে টসে হেরে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। ইনজুরি থেকে সেরে ওঠা তাসকিন আহমেদ ফিরেছেন একাদশে। হালকা ঘাসের উইকেটে বাংলাদেশের একাদশে তিন পেসার। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে তাইজুলের পাশাপাশি আছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেস্টবাংলাদেশ-আফগানিস্তানমিরপুরলিড স্পোর্টসশতরানের জুটি
শেয়ারTweetPin

সর্বশেষ

পিএসএলে দুই আসরের জন্য নিষিদ্ধ মুজারাবানি

এপ্রিল ১৪, ২০২৬

বর্ণিল সব মোটিফ নিয়ে ঢাবির চারুকলায় বৈশাখী শোভাযাত্রা

এপ্রিল ১৪, ২০২৬

সুখী-সমৃদ্ধ নতুন দিনের প্রত্যাশায় বাংলা বছর ১৪৩৩ বরণ

এপ্রিল ১৪, ২০২৬

হাজার কণ্ঠে বাংলা নতুন বছরকে বরণ করে নিলো চ্যানেল আই-সুরের ধারা

এপ্রিল ১৪, ২০২৬

গ্রামীণ খেলাধুলাকে বিশ্বদরবারে নিতে কাজ করছে সরকার

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT