চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ পরিবর্তন নিয়ে আগে ব্যাট করবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

হংকংকে হারিয়ে শুরু, এরপর শ্রীলঙ্কার বিপক্ষে হার। এশিয়া কাপ টি-টুয়েন্টির সুপার ফোরে খেলতে আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। বাঁচা মরার লড়াইয়ে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে গড়াবে লড়াই। আসরে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে বড় জয় পেয়েছে আফগানিস্তান। বাংলাদেশ ম্যাচে জিতলে এক ম্যাচ সুপার ফোর নিশ্চিত হবে তাদের। পাশাপাশি লঙ্কানদের সুপার ফোরে খেলাটাও নিশ্চিত হবে তাতে।

আফগানদের বিপক্ষে একাদশে ৪ পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম। একাদশে সুযোগ পেয়েছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ। একাদশে কোনো পরিবর্তন আনেনি আফগানিস্তান। হংকংয়ের বিপক্ষে জয়ী একাদশ নিয়েই নামছে তারা।

বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, লিটন দাস, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি অনিক, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ অটল, ইব্রাহিম জাদরান, গুলবাদিন নাইব, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান (অধিনায়ক), নূর আহমেদ, আল্লামোহাম্মদ গজনাফর ও ফজলহক ফারুকি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্তানআবুধাবিএশিয়া কাপ-২০২৫টি-টুয়েন্টিতাসকিনবাংলাদেশ-আফগানিস্তানলিটন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দারাজের ৫.৫ ঈদ সেল শুরু, থাকছে ৮০% পর্যন্ত ছাড় ও গরু-ছাগল জেতার সুযোগ

মে ৫, ২০২৬

‘দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না’

মে ৫, ২০২৬

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রেমিটেন্সে ৫% প্রণোদনা ও প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা দাবি সৌদি ব্যবসায়ীদের

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT