চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মদিনায় আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলায় বাংলাদেশের সাফল্য অর্জন

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
১০:৪৩ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০২৬
প্রবাস সংবাদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সৌদি আরবের পবিত্র নগরী মদিনা-এ ইসলামী বিশ্ববিদ্যালয় মদিনা আয়োজিত ১৪তম আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলায় অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ।

গত রোববার ২৯ মার্চ এ মেলার উদ্বোধন করেন সৌদ বিন নাহার বিন আব্দুল আজিজ আল সৌদ।

বিশ্বের ৯৫টি দেশের অংশগ্রহণে আয়োজিত এ মেলায় বাংলাদেশ শুধু দ্বিতীয় স্থানই অর্জন করেনি, পাশাপাশি জনগণ প্রজ্ঞা প্রতিযোগিতা, বিশ্ব শিল্পকলা প্রতিযোগিতা, জনমত জরিপ এবং ঐতিহ্যবাহী চা উপস্থাপনসহ বিভিন্ন ক্যাটাগরিতে আরও পাঁচটি পুরস্কার অর্জন করেছে। মেলায় প্রথম স্থান অর্জন করেছে ইন্দোনেশিয়া। এছাড়া শীর্ষ দশ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ, ইয়েমেন, সিরিয়া, আফগানিস্তান, ভারত, ফিলিপাইন, ফিলিস্তিন ও পাকিস্তান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির হাত থেকে সম্মাননা গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র প্রতিনিধি (জিএস) শায়খ মীর আব্দুল্লাহ সাজিদ মাদানী।

এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা সহ বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট-এর সহযোগিতায় বাংলাদেশসহ ৯৫টি দেশের স্টল নিয়ে জাঁকজমকপূর্ণ এ আয়োজন শুরু হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের যৌথ সেবা বিষয়ক উপাচার্য ড. আব্দুর রহমান বিন ইব্রাহিম আল কাসিম এবং একাডেমিক বিষয়ক উপাচার্য ড. আব্দুল্লাহ বিন মাহফুজ আল শানকিতি।

এ সময় প্রধান অতিথি বাংলাদেশের এ সাফল্যে শুভেচ্ছা জানিয়ে বলেন, আন্তর্জাতিক এ অর্জন বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের ভাবমূর্তি বিশ্ব দরবারে আরও উজ্জ্বল করবে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ প্রথম স্থান অর্জন করতে সক্ষম হবে। উল্লেখ্য, গত বছর একই মেলায় বাংলাদেশ পঞ্চম স্থান অর্জন করেছিল। এবার দ্বিতীয় স্থানে উন্নীত হওয়ায় দেশের উপস্থাপনার প্রশংসা করেছেন আয়োজক ও সংশ্লিষ্টরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১৪তম আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলাইসলামী বিশ্ববিদ্যালয় মদিনাবাংলাদেশি ছাত্র প্রতিনিধিশায়খ মীর আব্দুল্লাহ সাজিদ মাদানীসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT