চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদউল্লাহকে নিয়ে যা বললেন হার্শা ভোগলে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৯ অপরাহ্ন ০৮, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বোলিংয়ে দারুণ শুরুর পর ব্যাটে শ্রীলঙ্কার বিপক্ষে শেষদিকে ধুঁকছিল বাংলাদেশ। জয় থেকে অল্পদূরে, অথচ সহজে ধরা দিচ্ছিল না জয়। শেষপর্যন্ত ক্রিজে ছিলেন সাইলেন্ট কিলার খ্যাত ফিনিশার মাহমুদউল্লাহ রিয়াদ। তানজিম সাকিবকে সাথে নিয়ে দুই উইকেটের জয়ে মাঠ ছাড়েন। পরে মাহমুদউল্লাহকে নিয়ে কথা বলেছেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

২০২২ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপে ফর্মহীনতায় দলে ছিলেন না মাহমুদউল্লাহ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগেও দলে নিয়মিত ছিলেন না। তারকা ব্যাটারের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও শঙ্কা জেগেছিল। অবশ্য দারুণভাবে প্রত্যাবর্তন করেছেন তিনি। ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে হাল ধরা ব্যাটিংয়ে জানানও দিয়েছেন সেটা।

মাহমুদউল্লাহর নির্ভার ব্যাটিংয়ে বাংলাদেশের জয়ের পর অতীতে দল থেকে বাদ দেয়ার প্রসঙ্গটি টেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে হার্শা ভোগলে লিখেছেন, ‘আমার বিশ্বাস হচ্ছে না, কয়েকদিন আগেও মাহমুদউল্লাহকে বাদ দিতে চেয়েছিল বাংলাদেশ।’

১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা টিম টাইগার্স ইনিংসের মধ্যবর্তী সময়ে সহজে জয়ের সম্ভাবনা জাগালেও শেষ ওভারের আগ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। তাওহীদ হৃদয় ও লিটন দাসের বিদায়ে পর টপাটপ উইকেট পড়েছে। তবে একপ্রান্তে নিজেকে টিকিয়ে রেখেছিলেন মাহমুদউল্লাহ।

শেষপর্যন্ত ছয় বল হাতে রেখে দুই উইকেটে জয়ের বন্দরে নোঙর করে নাজমুল হোসেন শান্তর দল। ১০ জুন সাউথ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ২৪ভারত২৪মাহমুদউল্লাহলিড স্পোর্টসশ্রীলঙ্কা২৪হার্শা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বামী রাহুলকে হারিয়ে যা বললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা

মার্চ ৩০, ২০২৬

বল টেম্পারিংয়ের কারণে ৫ রান পেনাল্টি, শেষ ওভারে হারল মোস্তাফিজ-ইমনদের লাহোর

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটিসহ পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

মার্চ ২৯, ২০২৬

সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মার্চ ২৯, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT