চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গমাতা আগামী দিনের নারীদের জন্য অনুপ্রেরণা: স্পিকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২২
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
বঙ্গমাতা ভবিষ্যতের নারীদের জন্য অনুপ্রেরণা, স্পিকার বক্তৃতা ও আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব আগামী দিনের নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন। নারীর রাজনৈতিক ক্ষমতায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি।

আজ ঢাকায় প্রাপ্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে স্পিকার এ কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
ড.শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু যখন মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে অন্তরীণ থেকেছেন, তখন বেগম ফজিলাতুন নেছা ছাত্রলীগ ও আওয়ামী লীগকে ক্রান্তিলগ্নে নানা দিক নির্দেশনা দিয়েছেন। বঙ্গবন্ধুকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরামর্শ দিয়েছেন বঙ্গমাতা।

অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টের কাল রাতে বর্বর হত্যাকাণ্ডে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বঙ্গমাতার ওপর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। কনসাল জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আবদুল মুহিত, কাজী নাবিল আহমদ এমপি ও মেহের আফরোজ।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে গোলাম মেরাজ, ডা. মাসুদ, শিল্পী রথীন্দ্রনাথ রায়, শহীদ হাসান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব শামসুদ্দিন আজাদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজ আইরিন পারভিন, প্রদীপ রঞ্জন কর ফাহিম রেজা নুর বক্তব্য রাখেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিসেম্বরেই চালু ডাবল রেল লাইন: রেলপথ মন্ত্রী

পরবর্তী

সাবেক বান্ধবীকে মাথা দিয়ে আঘাত করেছিলেন গিগস

পরবর্তী
একজন পুরুষের মুখোমুখি অবস্থানে থাকা ছবি, মিডিয়া কর্মী ও সাংবাদিকরা চারপাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক বান্ধবীকে মাথা দিয়ে আঘাত করেছিলেন গিগস

নূর বানু সৌদিতে পাচার থেকে ফিরে আসার পর পরিবারের সঙ্গে দেখা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদিতে পাচার হয়ে নির্যাতনের শিকার নূর বানু দেশে ফিরেছেন

সর্বশেষ

আবারও বন্যার শঙ্কা নেপালে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT