চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কেউ আমাদের থেকে কিছুই আশা করেনি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ন ৩০, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

সাউথ এশিয়ার দলগুলোর সঙ্গে অনেকদিন স্পষ্ট ব্যবধান গড়তে পারছিল না বাংলাদেশ। ফিফা র‍্যাঙ্কিংয়ে তলানির দিকে অবস্থান দলটির। বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে অবশ্য ভিন্ন চিত্র। সেমিফাইনালে ওঠার পর ফুটবল নিয়ে সবার আগ্রহ আবারও তুঙ্গে উঠেছে। দেশের মানুষের আবেগের বহিঃপ্রকাশ খানিকটা টেরও পাচ্ছে জামাল ভুঁইয়ার দল।

শনিবার আসরের অপেক্ষাকৃত শক্তিশালী প্রতিপক্ষ কুয়েতের বিপক্ষে ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবে বাংলাদেশ। বেঙ্গালুরুতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ৩টা ৩০ মিনিটে।

দেশের মানুষের যে দলের কাছে প্রত্যাশা ছিল না, শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জামাল ভূঁইয়া সেই সত্যটি তুলে ধরলেন। লাল-সবুজের দলের অধিনায়ক বললেন, ‘কেউ আমাদের কাছ থেকে কিছুই আশা করেনি। তবে আমাদের কোচরা লম্বা সময় ধরে প্রস্তুতি নিয়েছে। সৌদিতে কয়েকমাস আগে ক্যাম্প হয়েছিল। সেখানে কাজ শুরু হয়েছিল। সত্যি কথা বলতে, টুর্নামেন্ট শুরুর আগে আমাদের উপর কেউ বিশ্বাস না রাখা নিয়ে বিস্মিত ছিলাম না। মানুষ বিশ্বাস না রাখলেও আমরা নিজেদের উপর আস্থা রেখেছিলাম। যার ফলে আমরা আজ এ অবস্থানে এসেছি।’

মালদ্বীপ ও ভুটানকে হারিয়ে সেমিফাইনালে খেলার প্রাথমিক লক্ষ্য হাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের পূরণ হয়েছে। টানা দুই জয়ে মানুষের মাঝে ফুটবল নিয়ে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। ফুটবলাররা পেতে শুরু করেছেন বাড়তি সমর্থন।

জামাল বলছেন, ‘সব মানুষ সমর্থন করছে। এটা মোটিভেশন হিসেবে কাজ করছে। জানি এটা (সাফল্য) আমাদের হাতেই আছে। বাংলাদেশের মানুষ সবাই প্রত্যাশা করে যে আমরা ফাইনালে যাব। যদি ইতিবাচক ফল আনতে পারি, তাহলে ফুটবলে আরও বেশি হাইপ তৈরি হবে। ফুটবল বাংলাদেশের জন্য অনেক বড় কিছু।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুয়েতজামালবাংলাদেশবাংলাদেশ জাতীয় ফুটবল দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬

যুক্তরাষ্ট্রে বসেই গড়লেন এক টুকরো বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT