চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সার্বিয়ায় বিরল রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে ‘ব্যান্ড ৫৫’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ন ০৫, অক্টোবর ২০২৪
আন্তর্জাতিক
A A

সূত্র: ডয়েচে ভেলে (ডিডব্লিউ)।

সার্বিয়ায় বিরল রোগে আক্রান্ত শিশুদের জন্য উন্নত চিকিৎসা ও তার ব্যয়ভার বহন করা একটি বড় সমস্যা। সেই সমস্যা থেকে পরিত্রাণে ‘ব্যান্ড ৫৫’ নামে এক নতুন সংগঠন গঠন করেছেন সার্বিয়ার জনগণ।

‘ব্যান্ড ৫৫’-এর আওতায় সংগীতশিল্পী, অভিনেতা ও পরিচালকের মতো ৫৫ জন বিখ্যাত ব্যক্তিত্ব এক চ্যারিটি ক্যাম্পেইন শুরু করেছেন। ‘জেড্রা’ নামের গান এবং ‘ফাইভ বাই ফাইভ উইথ নিউ হোপ ফর দ্য ওয়ার্ল্ড’ স্লোগান ব্যবহার করে তারা এই উদ্যোগ নিচ্ছেন। মূলত এই সংগঠনটির উদ্দেশ্য বিরল রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করা।

যেহেতু সার্বিয়ায় বিরল রোগের চিকিৎসার জন্য আলাদা কোনো সরকারি চিকিৎসা কেন্দ্র নেই, তাই অনেক নাগরিক এবং খ্যাতনামা ব্যক্তিদের সমর্থনের ওপর নির্ভর করে চিকিৎসা ব্যবস্থা।

সার্বিয়ায় দেড় হাজারের বেশি মানুষ চিকিৎসা ক্ষেত্রে নানা মানবিক ফাউন্ডেশনের উপর নির্ভরশীল। দেশটির লেস্কোভাচ শহরের ‘পোকরেনি সিভোট’ বা ‘জীবন শুরু করো’ নামের ফাউন্ডেশন প্রায় ৩০০ মানুষের জন্য অর্থ সাহায্য দেয়।

সংগঠনটির প্রতিনিধি দুশান মিলিকোভিচ বলেন, আমাদের দেশের নাগরিকরা খুবই সক্রিয়। সম্প্রতি আমরা এক শিশুর জন্য ক্যাম্পেইন চালিয়ে মাত্র দুই দিনে ২ লাখ ইউরোর বেশি সংগ্রহ করেছি। বিশেষ করে শিশুদের চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই বেশি সাড়া পাওয়া যায়।

Jui  Banner Campaign
ট্যাগ: চিকিৎসার দায়িত্ববিরল রোগব্যান্ড ৫৫শিশুসার্বিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়, ঢাকা। ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

বিমান বাংলাদেশের চেয়ারম্যান পদ ছাড়লেন শেখ বশিরউদ্দিন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ট্রেলারেই ‘দ্য কেরালা স্টোরি’র সিক্যুয়েল নিয়ে বিতর্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতেই চলবে: আইনমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT