চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরস্কার বিতরণী মঞ্চে ভারতীয় ক্রিকেটারের বিদ্রূপে ক্ষুব্ধ জ্যোতি 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ন ২২, জুলাই ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

সমতায় শেষ হয়েছে বাংলাদেশ ও ভারতের মেয়েদের মধ্যকার ওয়ানডে সিরিজ। মিরপুরে শনিবার বিকেলে চরম নাটকীয়তা ও রোমাঞ্চকর লড়াইয়ের পর তৃতীয় ও শেষ ম্যাচটি টাই হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী মঞ্চে বিদ্রূপের শিকার হয় বাংলাদেশ দল। দ্রুত ফটোসেশন শেষ করে অপমানিত বোধ করে দল নিয়ে ড্রেসিংরুমে চলে আসেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

সিরিজের ট্রফি সামনে রেখে স্বাগতিক ও সফরকারী দলের খেলোয়াড়রা জড়ো হয় ফটোসেশনের জন্য। সেখানে ভারতীয় এক ক্রিকেটার বলেন, আম্পায়ারদেরও নিয়ে আসতে। চলতে থাকে কথার টিপ্পনি। কটাক্ষ চলতে থাকায় ড্রেসিংরুমে ফিরে আসে বাংলাদেশ দল।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনের শুরুতেই বাংলাদেশ অধিনায়কের কাছে জানতে চাওয়া হয় কিছুক্ষণ আগেই ঘটা ঘটনা সম্পর্কে। হতাশা প্রকাশ করে জ্যোতি বলেন, ‘ও (ভারতীয় ক্রিকেটার) যেটা বলেছে সেটা ওরই, সেটা আমাদের কোনো কিছু না। আমার মনে হয় ক্রিকেটার হিসেবে ও আরেকটু বেটার ম্যানার ওয়েতে কথা বলতে পারতো। যেটা আমার কাছে মনে হয় ও করেছে, ওর ব্যাপার। আমার এটা নিয়ে কথা বলা উচিত হবে না। কিছু কথা সবসময় তো আর সবকিছু বলা যায় না। যা হয়েছে, আমার কাছে মনে হয়নি দল নিয়ে ওখানে থাকবো। আমি চলে এসেছি।’

‘এমন কিছু কথা ছিল যেগুলো শুনে আমার মনে হয়নি ওখানে থাকা উচিত হবে দল নিয়ে। ক্রিকেট খুবই সম্মানের একটা জায়গা, শৃঙ্খলার জায়গা। সবচেয়ে বড় কথা এটা জেন্টেলম্যান গেম। আমার কাছে মনে হয় ওই পরিবেশ ছিল না তাই দল নিয়ে চলে এসেছি।’

জানা গেছে, অভিযোগের তীর ভারতের অধিনায়ক হারপ্রীত কৌরের বিপক্ষেই। উত্তাপ ছড়ানো ম্যাচে ফিল্ড আম্পায়ারিং করেন তানভির আহমেদ ও মুহাম্মদ কামরুজ্জামান। ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর আউট হয়ে মাঠেই আম্পায়ারের সঙ্গে অসৌজন্যতা দেখান। ম্যাচ টাই হওয়ার পরের আউটটি নিয়েও ক্ষুব্ধ দেখা গেছে ভারতীয় ডাগ আউট।

আম্পায়ারিং নিয়ে জ্যোতি বলেন, ‘তারা আউট না হলে তো আম্পায়াররা আউট দিতেন নাকি। ওয়ান অব দ্য বেস্ট আম্পায়ার দেয়া হয়েছে, তারা আন্তর্জাতিক ক্রিকেটে ছেলেদের আম্পায়ারিং করে। অবশ্যই চিন্তা-ভাবনা করে ওদের দেয়া হয়েছে। আমরা সম্মান করেছি তাদের সিদ্ধান্ত। আমরা আউট হলে ওরকম করলাম না কেন। খেলোয়াড় হিসেবে আমাদের সিদ্ধান্ত মানা উচিত। আউট হই বা না হই। যেগুলো রানআউট-ক্যাচ হয়েছে, সেগুলো নিয়ে কী বলবেন তারা।’

Reneta

ভারতীয় দলের সংবাদ সম্মেলনেও উঠে আছে পুরস্কার বিতরণের সময় ঘটা প্রসঙ্গটি। বিষয়টি এড়িয়ে যান সফরকারী দলের ওপেনার স্মৃতি মান্দানা। আন্তর্জাতিক ম্যাচে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) না থাকায় অসন্তোষের কথা জানান তিনি।

বাংলাদেশ-ভারত মেয়েদের সিরিজটি সম্প্রচারিত হয়টি কোনো টেলিভিশন চ্যানেলে। বিসিবি নিজেদের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করে। সিরিজটির পৃষ্ঠপোষক হিসেবেও কাউকে পায়নি বোর্ড। এসব কারণে ডিআরএস প্রযুক্তির ব্যবহারও ছিল না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আচরণটাই ম্যাচতৃতীয় ওয়ানডেবাংলাদেশ-ভারতভারতীয় ক্রিকেটারমিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রীর দেখা হলিউড ছবিটিতে কী আছে?

এপ্রিল ৪, ২০২৬

ভারতে নিহত বাংলাদেশি কৃষকের মরদেহ ১১ মাস পর ফেরত

এপ্রিল ৩, ২০২৬

পাবনায় ৮ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

এপ্রিল ৩, ২০২৬

কিশোর বয়স রিকশাচালকের মরদেহ উদ্ধার

এপ্রিল ৩, ২০২৬

চোরকে গণপিটুনি নয়, এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করিয়ে ‘মানবিক’ শাস্তি!

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT