চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে ১১৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ন ০৯, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ভালো শুরুর পরও ভারতকে বড় লক্ষ্য দিতে পারেনি বাংলাদেশের মেয়েরা। মিরপুরে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে নিগার সুলতানা জ্যোতির দল নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে তুলেছে ১১৪ রান। স্বর্ণা আক্তার সর্বোচ্চ ২৮ রান করেন।

দীর্ঘ ১১ বছর পর শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলার সুযোগ হল বাংলাদেশের মেয়েদের। সিরিজের উদ্বোধনী আনুষ্ঠানিকতায় হাজির হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা মন্দ ছিল না। ৭.২ ওভারে এক উইকেট হারিয়ে পঞ্চাশের ঠিকানায় পৌঁছে যায় টিম টাইগ্রেস।

ওপেনিং জুটি ভাঙে ২৭ রানে। ইনিংসের পঞ্চম ওভারে সাজঘরে ফেরেন শামীমা সুলতানা। ১৩ বলে দুটি চার ও একটি ছয়ের সাহায্যে করেন ১৭ রান। বাংলাদেশ দলে অভিষিক্ত সাথী রানি ২৬ বলে করেন ২২ রান। দুই ওপেনারের ব্যাট আশা দেখিয়েছিল লড়াকু সংগ্রহের।

অধিনায়ক জ্যোতি পরে সোবহানা মোস্তারিরর সঙ্গে ভুল বোঝাবুঝিতে দুর্ভাগ্যক্রমে রান আউট হলে ছন্দ হারায় বাংলাদেশ। ৭ বলে ২ রানে ফিরতে হয় তাকে। সোবহানা ৩৩ বলে করেন ২৩ রান।

স্বর্ণার ব্যাটে একশ পেরোয় বাংলাদেশ। ২৮ বলে ২৮ রানে অপরাজিত থাকেন ডানহাতি ব্যাটার। মারেন দুটি ছক্কা। ১৩ বলে ১১ রান করে রিতু মনি রান আউট হন। অতিরিক্ত থেকে যোগ হয় ১১ রান।

Reneta

পূজা ভাস্ত্রাকার, মিন্নু মানি ও শেফালি ভার্মা একটি করে উইকেট নেন। ভারতীয় দলে দুই ও বাংলাদেশ দলে এক ক্রিকেটারের অভিষেক হয়েছে এ ম্যাচে।

Jui  Banner Campaign
ট্যাগ: নারী ক্রিকেটবাংলাদেশ-ভারতমিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের ৮টি হাবে ১৩৭ উইকেট তৈরি করবে বিসিবি

ফেব্রুয়ারি ৩, ২০২৬

নোলানের কাস্টিং নিয়ে ইলন মাস্কের ক্ষোভ!

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ম্যাচ বর্জনে অন্য কোন বোর্ডের সমর্থন পায়নি পিসিবি

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ভারত থেকে বাংলাদেশে ফেরার ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ নেতারা

ফেব্রুয়ারি ৩, ২০২৬

হলে নিষিদ্ধ, ওটিটিতে মুক্তি পেয়েই পাকিস্তানে ট্রেন্ডিংয়ে ‘ধুরন্ধর’!

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT