চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরা সেমিফাইনাল-ফাইনাল খেলার মতো দল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৮ পূর্বাহ্ণ ১১, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বিশ্বকাপ ক্রিকেটের প্রেস কনফারেন্সে একজন ক্রিকেটার বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বোলাররা তাদের কাজটা ঠিকঠাক করলেও টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতা চলছেই। তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদের উপরই যেন সব প্রত্যাশার ভার। শ্রীলঙ্কার বিপক্ষে কান ঘেঁসে গুলি চলে গেলেও সাউথ আফ্রিকার সঙ্গে তীরে এসে তরী ডুবল। রুদ্ধশ্বাস ম্যাচে ৪ রানের হারের পরও হৃদয়ের আশাবাদ, বাংলাদেশ নাকি চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনাল খেলার সক্ষমতা রাখে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হাজির হন টাইগারদের নির্ভরযোগ্য ২৩ বর্ষী এ ক্রিকেটার। আত্মবিশ্বাসী হয়ে বললেন, ‘আমার কাছে মনে হয় শুধু সুপার এইট না; আমরা সেমিফাইনাল-ফাইনাল খেলার মতো দল। এটা আমার বিশ্বাস। আমার এই বিশ্বাসটা আছে।’

লঙ্কানদের বিপক্ষে লক্ষ্য তাড়ায় ২৮ রানেই লাল-সবুজের দল হারিয়েছিল ৩ উইকেট। প্রোটিয়াদের মাত্র ১১৩ রানে আটকে দিয়েও নিজেরা জয়ের অভিযানে নেমে ৩৭ রানের মাঝে হারায় ৩ উইকেট। দলীয় ৫০ রানের মাথায় চতুর্থ উইকেটের পতন ঘটেছিল। যদিও বিশ্বকাপেই ব্যর্থতার বৃত্ত থেকে  টপ অর্ডার ব্যাটাররা বেরোতে পারবেন বলেই বিশ্বাস করেন হৃদয়।

‘ব্যাটাররা রান করছে না। প্রত্যেক ম্যাচেই সব দলের সবাই রান করে না, এক-দুইজন খেলে। সংক্ষিপ্ত ফরম্যাট, এখানে ১১ জন খেলে না। যে ২-৩ জন খেলবে, সেদিন যেন খেলাটা শেষ করতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত। ব্যাটাররা রান করছে না, ইনশাআল্লাহ সামনের ম্যাচগুলোতে করবে। আশা করি তাড়াতাড়ি ঘুরে দাঁড়াব।’

ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউনে পরবর্তী দুটি ম্যাচে জিতলে সুপার এইটে খেলার টিকিট পাবে বাংলাদেশ। ১৩ জুন টিম টাইগার্সের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এরপর ১৭ জুন তাদের প্রতিপক্ষ নেপাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশ২৪লিড স্পোর্টসসাউথ আফ্রিকা২৪হৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবিটি এআই দিয়ে তৈরি করা

মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে মিলল জর্দার কৌটা-পান

আগস্ট ১, ২০২৬

চুক্তি নবায়ন নিয়ে নতুন কোন আলোচনা নয়, ভিনিসিয়াসকে ছাড়তে রাজি রিয়াল

আগস্ট ১, ২০২৬

যুক্তরাষ্ট্রের শুল্ক চাপে রপ্তানি বাড়াতে কানাডার নতুন পদক্ষেপ

আগস্ট ১, ২০২৬

রাজধানীতে সাড়ে ৬ বছরের দুর্ঘটনায় ভয়াবহ চিত্র, মোট নিহত ১৩৮৪

আগস্ট ১, ২০২৬

‘আঙুল বাঁকা করতেও’ প্রস্তুত সরকার: তথ্যমন্ত্রী

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT