বাংলাদেশ

ভারতের পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞায় দেশের পাইকারি বাজারে অস্থিরতা

পেঁয়াজ বিক্রেতাদের সাথে ক্রেতাদের লেনদেন, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

পেঁয়াজের বাজারে ক্রেতাদের সাথে বিক্রেতাদের লেনদেনের দৃশ্য, বাংলাদেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। এমন ঘোষণার পরপরই গতকাল থেকেই পাইকারি পর্যায়ে বেড়েছে পেঁয়াজের দাম।

শুক্রবার ৮ ডিসেম্বর এক আদেশে রপ্তানি বন্ধের খবর জানায় পেঁয়াজ রপ্তানিকারক দেশ ভারত। তবে এই সিদ্ধান্ত আসার খবরে এক লাফে পেঁয়াজের দাম ৬০ টাকা বেড়ে ভারতীয়, পেঁয়াজ ১৬০ টাকা কেজি এবং দেশী পেঁয়াজের দাম প্রতি কেজি ১৮০-২০০ টাকা।

বিজ্ঞপ্তিতে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) জানায়, ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজের রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট দেশগুলোর অনুরোধের পর কেন্দ্রীয় সরকার থেকে দেয়া অনুমতির ভিত্তিতে ফের পেঁয়াজ রপ্তানির অনুমতি দেয়া হবে।

জানা গেছে, ভারতের বাজারে পেঁয়াজ সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে রপ্তানি বন্ধের পদক্ষেপ নেয় সংস্থাটি।

বিষয়:নিষিদ্ধ পেঁয়াজ ভারত রপ্তানি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…