ব্যালন ডি’অরের মনোনীত তালিকা প্রকাশের পর থেকে আলোচনায় শীর্ষে ছিল ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়রের নাম। তাকে পেছনে ফেলে শেষঅবধি ২০২৩-২৪ মৌসুমের পুরস্কার গেছে স্পেন ও ম্যানচেস্টার সিটি তারকা রদ্রির হাতে। ব্যালন ডি’অর জিততে না পেরে বেশ হতাশ হয়েছেন ২৪ বর্ষী ব্রাজিলীয় ভিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিনি লিখেছেন, ‘আমার এটা (ব্যালন ডি’অর) জিততে হলে এরচেয়ে ১০ গুণ ভালো পারফরম্যান্স করতে হবে। তারা এটা আমাকে দিতে প্রস্তুতই নয়।’
সোমবার রাত ১টায় প্যারিসের দু শাতলে থিয়েটারে অনুষ্ঠান শুরুর আগেই রিয়াল মাদ্রিদ জানতে পারে ব্যালন ডি’অর পাচ্ছেন না ভিনিসিয়াস। এরপর রিয়ালের কেউই আর প্যারিসে যাননি। বিজয়ী নির্বাচনের প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলে মনে করছে রিয়াল।








