চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন এশিয়ান স্বর্ণজয়ী ভারতীয় ফুটবলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ন ১৭, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী ভারতীয় ফুটবলার তুলশিদাস বলরাম মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বৃহস্পতিবার কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

বলরামের পরিবারের এক সদস্য সংবাদ মাধ্যমে বলেছেন, ‘গত ২৬ ডিসেম্বর মূত্রনালির সংক্রমণ ও পেটে সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মারা যান।’

১৯৩৬ সালের ৪ অক্টোবর হায়দরাবাদের সেকেন্দ্রাবাদে জন্ম বলরামের। ১৯৫৬ সালে সন্তোষ ট্রফি টুর্নামেন্টে হায়দরাবাদ দলে জায়গা পান। দুর্দান্ত পারফরম্যান্সে ওই বছরই মেলবোর্ন অলিম্পিকের জন্য জাতীয় দলে জায়গা পান। যুগোস্লাভিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু। সেখানে অনবদ্য ছিলেন। ভারত টুর্নামেন্টে হয়েছিল চতুর্থ।

দেশে ফেরার পর বলরামকে দলে টানতে আগ্রহ প্রকাশ করে ইস্টবেঙ্গল ক্লাব। শুরুতে রাজি ছিলেন না তিনি। ইচ্ছে ছিল হায়দরাবাদ সিটি পুলিশের হয়ে খেলবেন। ভেবেছিলেন সেখানে থাকলে পুলিশ বিভাগের সম্মানজনক চাকুরী পেয়ে মায়ের স্বপ্ন পূরণ করা যাবে। কিন্তু কনস্টেবলের চাকরি দেয়ায় মন ভেঙে যায়। পরে কলকাতা এসে ইস্টবেঙ্গলে যোগ দেন।

কলকাতায় আসা ছিল বলরামের জীবনের সেরা সিদ্ধান্ত। এসে বর্ণিল হয় তার ক্যারিয়ার। ইস্টবেঙ্গলের হয়ে জিতেছেন বহু ট্রফি। গোল করেছেন ১০৪টি। কলকাতার মানুষের ভালোবাসায় একসময় এই শহরকেই নিজের নতুন বাড়ি মেনে নেন।

১৯৫৬ থেকে ১৯৬২ পর্যন্ত এশিয়ার অন্যতম সেরা স্ট্রাইকার ছিলেন বলরাম। চুনী গোস্বামী এবং পিকে বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুটি বেধে গড়ে তুলেছিলেন ভারতীয় ফুটবলের ত্রয়ী ইতিহাস। দু’টি এশিয়ান গেমসে অংশ নেন। খেলেছেন অলিম্পিকেও। ১৯৬২তে জাকার্তা এশিয়ান গেমসে সোনা জেতে ভারত। বলরামের ড্রিবলিংয়ে হার মেনেছে জাপান, কোরিয়া, হাঙ্গেরি, ফ্রান্সের ডিফেন্ডাররাও।

Reneta

১৯৬৩ সালে মাত্র ২৭ বছর বয়সে ফুসফুসে জটিলতা থাকার কারণে ফুটবল থেকে অবসর নেন বলরাম। পরে বেঙ্গল নাগপুর রেলওয়ে টিমের কোচ হিসেবে যোগ দেন। সবশেষে ভারতের জাতীয় ফুটবল সংস্থায় নির্বাচক হিসেবে কাজ করেছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইস্টবেঙ্গলকলকাতাফুটবলবলরামভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিকাগোতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুয়েট টিমের সাফল্য

মার্চ ৩১, ২০২৬

বল দখলে আধিপত্য রেখেও প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

মার্চ ৩১, ২০২৬

ইরানের কেশম দ্বীপে পানি শোধনাগারে হামলা

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর কাছে ৪৩ ঘণ্টা পর নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ সাশ্রয়ে স্কুলে সাপ্তাহিক ছুটি বাড়ানোসহ ৮ পরিকল্পনা

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT