চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রেশার কুকার’ রাফীর সবচেয়ে পরিণত কাজ

বললেন অভিনেতা, নির্দেশক বাকার বকুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ণ ২৭, মার্চ ২০২৬
বিনোদন
A A

আলোচনায় ঈদে মুক্তিপ্রাপ্ত নির্মাতা রায়হান রাফী-র সিনেমা ‘প্রেশার কুকার’। এবার এই সিনেমাটিকে রাফীর সবচেয়ে পরিণত কাজ বলে মন্তব্য করলেন অভিনেতা ও নির্দেশক বাকার বকুল।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ছবিটির নির্মাণশৈলী, বিষয়বস্তু এবং অভিনয় নিয়ে নিজের অভিমত তুলে ধরেন।

বাকার বকুল তার পোস্টে লিখেছেন, সিনেমাটি নিয়ে কিছু না বলা “অনুচিত”। তার মতে, পুরুষতান্ত্রিক সমাজের চেনা বাস্তবতাকে চ্যালেঞ্জ করে একটি অ্যাডাল্ট কনটেন্টকে শিল্পে রূপ দেওয়া সহজ কাজ নয়। এই জায়গায় নির্মাতা রাফী শুধু সাহসই দেখাননি, বরং তার নন্দনতাত্ত্বিক দক্ষতারও প্রমাণ দিয়েছেন।

তিনি বলেন, রাফীর আগের কাজগুলোর অভিজ্ঞতা থেকে ‘প্রেশার কুকার’কে তার “সবচেয়ে পরিণত কাজ” বলে মনে হয়েছে। এ বিষয়ে তার ভাষ্য,“আগের মুভিগুলো দেখার অভিজ্ঞতা থেকে বলছি ‘প্রেশার কুকার’ তাঁর সবচেয়ে পরিণত কাজ। নারীর জীবন-জীবিকা, প্রেম-সংসার-প্রতিবন্ধকতার ছড়ানো ছিটানো গল্পকে দৃশ্য থেকে দৃশ্যে পরিচালক যেভাবে গেঁথেছেন, সত্যিই তিনি প্রশংসার দাবিদার।”

সিনেমাটির দীর্ঘ সময় নিয়েও ইতিবাচক মত দেন বাকার বকুল। প্রায় পৌনে তিন ঘণ্টার এই ছবিটি দর্শককে এক ধরনের মানসিক চাপে রাখে বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, “এই সময়জুড়ে দর্শককে ধরে রাখা সহজ নয়, কিন্তু ‘প্রেশার কুকার’ সেটি পেরেছে।”

অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, চরিত্র অনুযায়ী কাস্টিং এবং অভিনয়শিল্পীদের পরিমিত পারফরম্যান্স ছবিটিকে আরও শক্তিশালী করেছে। বিশেষ করে নাজিফা তুষি-র অভিনয়কে আলাদা করে তুলে ধরেন তিনি। তার মতে, এই ছবিতে তুষি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার মতো পারফরম্যান্স দিয়েছেন।

এছাড়া সিনেমাটির ভিজ্যুয়াল উপস্থাপনও দর্শকের মনে দাগ কাটার মতো বলে মন্তব্য করেন বাকার বকুল। সব মিলিয়ে, ‘প্রেশার কুকার’কে একটি ব্যতিক্রমধর্মী ও চিন্তাশীল সিনেমা হিসেবে আখ্যা দেন তিনি।

উল্লেখ্য, মুক্তির পর থেকেই ‘প্রেশার কুকার’ দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। বিশেষ করে নারীকেন্দ্রিক গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ের জন্য ছবিটি ঈদের সিনেমার তালিকায় আলাদা গুরুত্ব পাচ্ছে। সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মস।

ট্যাগ: তুষিনাজিফা তুষিনাট্যবাকার বকুলরাফীরায়হান রাফীলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবার অস্ট্রেলিয়ায় পৌঁছে গেল ‘বনলতা এক্সপ্রেস’!

পরবর্তী

‘এমন সিনেমা এর আগে হয়নি বাংলাদেশে’

পরবর্তী

‘এমন সিনেমা এর আগে হয়নি বাংলাদেশে’

ছবি: সংগৃহীত

জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT