চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেইলি রোডে আগুন: মা-বাবার পাশে চিরনিদ্রায় শিশু ফাইরুজ

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৫:৫৮ অপরাহ্ন ০৩, মার্চ ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ, বাংলাদেশ
A A

 রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় নিহত কাস্টমস ইন্সপেক্টর শাহ জালাল উদ্দিন, স্ত্রী মেহেরুন নিসা এবং তাদের ৪ বছরের কন্যা ফাইরুজ কাশেম জামিরাকে কক্সবাজারের উখিয়া উপজেলার পশ্চিম মরিচ্যায় দাফন করা হয়েছে। রোববার ৩ মার্চ বেলা ১২টায় মরিচ্যা মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পশ্চিম মরিচ্যার স্থানীয় মসজিদের কাছে পারিবারিক কবরস্থানে তিনজনকে পাশাপাশি দাফন করা হয়।

জানাজায় অংশ নেন এলাকাবাসীসহ সবস্তুরের মানুষ। জানাজার আগে নিহতদের কর্মজীবন নিয়ে স্মৃতিচারণ করেন মৃত শাহ জালালের বাবা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান, হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েসসহ স্থানীয় আওয়ামী লীগ ও পরিবারের সদস্যরা।

এর আগে সকাল থেকে  তাদের এক নজর দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজারও মানুষ। লাশবাহী অ্যাম্বুলেন্স ঘিরে চলে স্বজনদের আহাজারি।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে শাহজালাল ও তার স্ত্রী মেহেরুন নিসার মরদেহ  অ্যাম্বুলেন্সে করে রামুর ফতেখাঁরকুল ইউনিয়নে পৌঁছায় ।  রাত সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। এরপর লাশ নেওয়া হয় শাহজালালের গ্রামের বাড়ি কক্সবাজারের হলদিয়াপালংয়ে।

কাস্টমস ইন্সপেক্টর শাহ জালাল উদ্দিন নারায়নগঞ্জ জেলার পানগাঁও কাস্টমস অফিসে কর্মরত ছিলেন। টানা তিন দিনের ছুটি পাওয়ায় বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে স্ত্রী-সন্তানকে নিয়ে খাগড়াছড়ি ভ্রমণের কথা ছিল তাঁর। কিন্তু সেখানে রওনা দেওয়ার আগে বেইলি রোডের সেই কাচ্ছি ভাই রেঁস্তোরায় খেতে গিয়ে আগুনে পুড়ে মারা যান একমাত্র শিশু সন্তানসহ বাবা-মা।

Reneta

অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টা পরও তাদের লাশ অজ্ঞাত হিসেবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পড়েছিল। পরে শুক্রবার রাতে তিনজনের লাশ শনাক্ত করেন স্বজনরা।

Jui  Banner Campaign
ট্যাগ: আগুনে মৃত্যুকক্সবাজারমা-বাবার পাশে চিরনিদ্রায় শিশু ফাইরুজরাজধানীতে আগুন
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারপার্সন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী

ফেব্রুয়ারি ৬, ২০২৬

‘ডাকসেবা অধ্যাদেশ-২০২৬’ চূড়ান্ত অনুমোদন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

থানা ও পুলিশ ফাঁড়ি নির্মাণে ৭০৭ কোটি ৫৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

গুলশানে পুলিশের এডিসিকে মারধর; গ্রেপ্তার ৫

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT