চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাল খননের দাবিতে কৃষকদের মানববন্ধন

মাহ্ফিজুর রহমান মাহফুজ মাহ্ফিজুর রহমান মাহফুজ
৪:৩৩ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২৩
জনপদ, বাগেরহাট
A A

বাগেরহাটের মোরেলগঞ্জে খাল খননের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী কৃষকরা। আজ রবিবার বেলা ১১টার দিকে কালিকাবাড়ি গ্রামের গাছা খালের দুই পাড়ের সুবিধাভোগী তিন গ্রামের সাধারণ মানুষ ও কৃষকেরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

তারা ‘খাল কেটে কৃষক বাচাঁও, ফসল বাড়াও’-শ্লোগান নিয়ে পলি পড়ে ভরাট হয়ে যাওয়া ৫ কিলোমিটার দৈর্ঘ্য গাছা খালটি দ্রুত খননের দাবি জানান। এসময় কৃষক নাজমুল গাজী, এনছান খান, নয়ন বেগম, সেলিনা বেগম, ইউপি সদস্য সাইদুর রহমান নান্না প্রমুখ বক্তৃতা করেন।

বক্তারা বলেন, এই খালটি বিষখালী নদীর শাখা খাল হিসেবে একশত বছর ধরে রেকর্ডভুক্ত হয়ে আছে। খালটির পানি প্রবাহ সচল থাকাকালীন কালিকাবাড়ি, আমবাড়িয়া ও বাঁশবাড়িয়া গ্রামের কমপক্ষে এক হাজার একর জমিতে বছরে কয়েক দফা ফসল উৎপাদন করতে পারতেন কৃষকেরা। কিন্তু খালটি পলি পড়ে ভরাট হয়ে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় ১০-১২ বছর ধরে এ এলাকার জমিতে ফসল উৎপাদন কমে গেছে। বছরে একবার মাত্র আমন ধান ছাড়া অন্য কোন ফসল ফলানো যাচ্ছে না।

শত বছরের পুরানো জনগুরুত্বপূর্ণ এ খালে জমেছে কচুড়িপনা। পানি পঁচে গিয়ে ছড়াচ্ছে দুর্গন্ধ ও রোগ জীবানু।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাজাহান আলী খান বলেন, গাছা খালটির পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় ৩ গ্রামের ২ হাজার কৃষক বোরো মৌসুমে পানির অভাবে উচ্চ ফলনশীল বোরোধান চাষ করতে পারছে না। এলাকার কৃষকদের কর্মমুখী রেখে একই জমিতে একাধিক ফসল ফলাতে খালটি পুনঃখনন করা জরুরি।

ভরাট হয়ে যাওয়া এ খাল সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম তারেক সুলতান বলেন, পলি পড়ে ভরাট হয়ে যাওয়া প্রাচীনতম এ খালটির বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাল খননবাগেরহাট
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT