চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএএফ শাহীন কলেজ জাতীয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ সামিট ২১ আগস্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ন ২০, আগস্ট ২০২৫
শিক্ষা
A A
বিএএফ শাহীন কলেজ জাতীয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ সামিট

বিএএফ শাহীন কলেজ জাতীয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ সামিট

আগামী ২১ থেকে ২৩ আগস্ট রাজধানীর বিএএফ শাহীন কলেজ ঢাকায় অনুষ্ঠিত হবে অষ্টম জাতীয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ সামিট ২০২৫। বাংলাদেশ এয়ার ফোর্স শাহীন কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ক্লাবের উদ্যোগে আয়োজিত এই সামিটে অংশ নেবে ঢাকা ও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

তিন দিনব্যাপী এই আয়োজনে প্রতিযোগিতামূলক মোট ১৩টি বিভাগ থাকছে। এর মধ্যে রয়েছে বক্তৃতা, কুইজ, বানান প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, গল্প বলা, প্রবন্ধ রচনা, সাহিত্যভিত্তিক খেলা ও নাট্য উপস্থাপনাসহ নানা ধরণের কার্যক্রম।

অংশগ্রহণকারীরা প্রাথমিক (তৃতীয় থেকে পঞ্চম), জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম) এবং সিনিয়র (নবম থেকে দ্বাদশ) এই তিনটি পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে।

প্রতিযোগিতার পাশাপাশি আয়োজন করা হবে ক্লাব কনভোকেশন ও ওয়ার্কশপ। শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ সেলিব্রিটি মিটআপ এবং বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় পাইলট মিটআপ, যেখানে অভিজ্ঞ পাইলটরা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন।

এই সামিটের মিডিয়া পার্টনার হিসেবে থাকবে ‘চ্যানেল আই’। পৃষ্ঠপোষক হিসেবে থাকছে ব্যানকফ লিমিটেড এবং তথ্যপ্রযুক্তি সহায়তায় রয়েছে আকিজ ব্লু পিলস লিমিটেড।

প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হয়েছিলো নিবন্ধন পদ্ধতি। সামিটে অংশ নিতে ঢাকা ও পার্শ্ববর্তী স্কুল-কলেজ থেকে নিবন্ধন করে ৩ হাজারেরও অধিক শিক্ষার্থী।

Reneta

নিবন্ধিত সকল অংশগ্রহণকারীকে দেওয়া হবে অংশগ্রহণ সনদ। বিজয়ীরা পাবেন ক্রেস্ট, সনদ ও পুরস্কার।

আয়োজকরা জানান, শুধুমাত্র ইংরেজি ভাষা চর্চাই নয়, বরং শিক্ষার্থীদের চিন্তাশক্তি, উপস্থাপনা দক্ষতা ও সৃজনশীলতাকে বিকশিত করাই এই সামিটের মূল উদ্দেশ্য।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ সামিটবাংলাদেশ এয়ার ফোর্সবাংলাদেশ বিমান বাহিনীবিএএফ শাহীন কলেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

আদালতে তোলা হলো হাদি হত্যার দুই আসামিকে

মার্চ ২২, ২০২৬

মাদ্রিদ ডার্বিতে বেলিংহ্যাম-এমবাপেকে পাচ্ছে রিয়াল?

মার্চ ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

রেল দুর্ঘটনায় অঝোরে কাঁদলেন এমপি মনিরুল

মার্চ ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘যুদ্ধে বিদ্যুত অবকাঠামোতে হামলার জন্য অতীতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল’

মার্চ ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT