প্যারিস অলিম্পিকে দশম দিনে মেয়েদের ব্যাডমিন্টনের ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন অ্যান সি ইয়ং। সাউথ কোরিয়ার তারকা ক্যারিয়ারে প্রথম অলিম্পিক পদক জিতলেন। হারিয়েছেন চীনের প্রতিযোগীকে।
অ্যান চীনের প্রতিযোগী হি বিনজিয়াওকে হারিয়েছেন ২১-১৩ এবং ২১-১৬ পয়েন্টে। ১৯৯৬ সালের পর সাউথ কোরিয়া এ ইভেন্টে প্রথম পদক জিতল।
হি বিনজিয়াও রৌপ্যপদক জিতেছেন, এটি তার ক্যারিয়ারে অলিম্পিকের প্রথম পদক। ব্রোঞ্জ জিতেছেন ইন্দোনেশিয়ার গ্রেগোরিয়া মারিস্কা তুনজুং। স্পেনের প্রতিযোগী ক্যারোলিনা ম্যারিন নিজেকে সরিয়ে নেয়ায় তুনজুং না খেলেই ব্রোঞ্জ পদক জিতেছেন।








