চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার

শফিউল বারী রাসেলশফিউল বারী রাসেল
৩:৩৫ অপরাহ্ণ ৩১, মে ২০২৫
- সেমি লিড, জনপদ, জয়পুরহাট
A A

জয়পুরহাটের কালাই উপজেলার হিমাইল গ্রামে নিখোঁজের ৬ দিন পর বাড়ির সেপটিক ট্যাংক থেকে চার বছরের শিশু রদিয়া আক্তার রুহির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ ৩১ মে শনিবার শুক্রবার (৩০ মে) রাত ১১টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ভয়াবহ এই হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে রুহির সৎ মা সোনিয়া আক্তারসহ পরিবারের আরও তিনজন সদস্যের বিরুদ্ধে।

পুলিশ জানায়, শিশুটির নিখোঁজের ঘটনায় তার মা আরজিনা বেগম গত ২৫ মে কালাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ সৎ মা সোনিয়া, সৎ নানা জিয়াউর রহমান ও আপন চাচা রনিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে হিমাইল গ্রামের বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয় রুহির মরদেহ।

স্থানীয় সূত্র জানায়, নিহত রুহির বাবা আব্দুর রহমান প্রায় আট বছর আগে আরজিনা বেগমকে বিয়ে করেন। দাম্পত্য কলহের জেরে দুই বছর আগে তাদের বিচ্ছেদ হয়। এর পর থেকে রুহি মায়ের সঙ্গে নানাবাড়িতে থাকলেও বাবার বাড়ি কাছেই হওয়ায় প্রায়ই সেখানে যেত। ২৪ মে সকালে বাবার বাড়িতে গিয়ে সে আর ফিরে আসেনি।

স্থানীয়দের দাবি, শিশুটি তার সৎ মা ও আপন চাচার অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় তাকে হত্যা করা হয়। প্রথমে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় এবং পরে মরদেহ বাড়ির সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়। শিশুটির প্রতি সৎ মা সোনিয়ার দীর্ঘদিনের অসহিষ্ণু আচরণও ছিল বলে অভিযোগ করেছেন প্রতিবেশীরা।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মরদেহ উদ্ধারসেপটিক ট্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এ পর্যন্ত নিহত ৩২

জুন ২৫, ২০২৬
ছবি: পিএমও

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

জুন ২৫, ২০২৬

ফেনীর সোনাগাজীতে এক বাগানে চাষ হচ্ছে ১০২ জাতের আম

জুন ২৫, ২০২৬
ছবি; প্রতিনিধি

হজ ২০২৬: এক অনন্য হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ

জুন ২৫, ২০২৬

জানা গেল নকআউটের প্রথম প্রতিপক্ষ কারা

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT