চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার বাবরের টানা তিন সেঞ্চুরি দেখল উইন্ডিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৫ পূর্বাহ্ন ০৯, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিন সেঞ্চুরি করেছিল বাবার আজম। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই ম্যাচে সেঞ্চুরি করে রেকর্ডের দ্বারপ্রান্তে ছিল পাকিস্তান অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে দ্বিতীয়বারের মতো টানা তিন সেঞ্চুরির রেকর্ড গড়লেন বাবার। যা নেই দ্বিতীয় কারোর। বাবরের রেকর্ডের দিনে ৪ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলেছে পাকিস্তান।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে সাই হোপের শতকে ভর করে ৮ উইকেট খরচায় স্কোর বোর্ডে ৩০৮ রান জমা করে উইন্ডিজ। জাবাবে বাবারের ১০৭ বলে ১০৩ ও খুশদিল শাহর ঝড়ো ২৩ বলে ৪১ রানে জয় ৪ বল আগে জয় তুলে পাকিস্তান। সিরিজে ১-০-তে এগিয়ে বাবরের দল।

এদিন আরেক রেকর্ড গড়েছেন বাবর। যা বিরাট কোহলিকেও পেছনে ফেলেছে। অধিনায়ক হিসেবে দ্রুততম এক হাজার রান তুলেছেন বাবর। হাজার রান তুলতে কোহলির যেখানে খেলেছে ১৭ ইনিংস। সেখানে মাত্র ১৩ ইনিংসেই সেই কৃতী গড়েন বাবর। বুধবার ক্যারিয়ারের ১৭ তম ওয়ানডে সেঞ্চুরি তুলে মাইলফলক স্পর্শ করেন ২৭ বর্ষী।

এর আগে ২০১৫ বিশ্বকাপে কুমার সাঙ্গাকারা টানা ৪ সেঞ্চুরি দেখেছিল ক্রিকেট বিশ্ব। টানা তিন সেঞ্চুরির রেকর্ড আছে বহু। পাকিস্তানের হয়ে টানা তিন সেঞ্চুরির দেখা পেয়েছিলেন জহির আব্বাস ও সাইদ আনোয়ারও। ভারতের বিরাট-রোহিতও টানা তিন সেঞ্চুরি করেছেন একবার করে। তবে দ্বিতীয়বার টানা তিন শতক নেই আর কারো। যা বাবরকে আর সবার থেকে এগিয়ে রাখছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজকোহলিবাবররোহিতসাঙ্গাকারা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনোদন ও সংস্কৃতি নিয়ে যা আছে বিএনপির ইশতেহারে

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে শিক্ষা: উচ্চাকাঙ্ক্ষী রূপরেখা, বাস্তবতার পরীক্ষা

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT