চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এভারেস্ট চূড়ায় ১ ঘণ্টা ১০ মিনিট ছিলেন বাবর আলী

লায়লা নওশিন লায়লা নওশিন
৯:২৭ অপরাহ্ণ ২২, মে ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
এভারেস্ট চূড়ায় বাবর আলী

এভারেস্ট চূড়ায় বাবর আলী

একই অভিযানে এভারেস্টসহ দুইটি আট হাজার মিটার পর্বতশৃঙ্গ সামিট করা পর্বতারোহী বাবর আলী নিরাপদে ফিরেছেন এভারেস্ট বেসক্যাম্পে।

বুধবার ২২ মে ক্যাম্প-টু থেকে বিকেল সাড়ে ৪টার দিকে বেসক্যাম্পে পৌঁছান বাবর। সেখান থেকে হোয়াটসঅ্যাপে চ্যানেল আইকে জানান, বেশ সুস্থ আছেন তিনি। আরও দুই দিন বেসক্যাম্পে থাকবেন।

বাবর জানান, গত ১৯ তারিখ রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্প-ফোর থেকে এভারেস্টের চূড়ার উদ্দেশে বের হন বাবর ও তার গাইড বীর বাহাদুর তামাং। সেদিন প্রচণ্ড মানবজট থাকায় চূড়ায় পৌঁছান সকাল সাড়ে ৮টার পর। ইচ্ছে ছিল পৃথিবীর সর্বোচ্চ স্থান থেকে সূর্যোদয় দেখবেন, কিন্তু মানবজটের কারণে সেই আশা পূরণ না হলেও এভারেস্ট চূড়ায় প্রায় একঘণ্টা ১০ মিনিট কাটান বাবর আলী।

এতক্ষণ কী করেছেন জিজ্ঞেস করলে বাবর জানান, আশপাশটা একটু ঘুরে দেখেছেন আর পৃষ্ঠপোষক বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো নিয়ে ছবি তুলতেও বেশ খানিকটা সময় লেগেছে।

এই সময় কোন সমস্যার মুখোমুখি হতে হয়েছে কিনা জানতে চাইলে বাবর জানান, চূড়ায় ওঠার পথে বেলকনিতে মঙ্গোলিয়ান এক ক্লাইম্বারের লাশ দেখে কিছুটা নার্ভাস হয়ে পড়েছিলেন। তার আগেও পথে আর একজন পর্বতারোহীর লাশ চোখে পড়েছিল। এছাড়াও এভারেস্ট সামিট করে ফেরার পথে তুষার ঝড়ের মুখোমুখি হয়েছিলেন তিনি। প্রায় আড়াইঘণ্টার এই তুষার ঝড় সামলিয়ে সেদিন ক্যাম্প টু তে ফিরতে বিকেল সাড়ে ৪টা পার হয়ে যায়। তাই সেদিন মাঝরাতে লোৎসের উদ্দেশে বের হওয়ার কথা থাকলেও বের হন পরদিন।

লোৎসে চূড়ায় বাবর আলী

এরপর ২১ মে ভোর সাড়ে ৫টার পর লোৎসে চূড়ায় পৌঁছান তিনি। সেদিন তিনিই ছিলেন প্রথম আরোহী। বাবর জানান, লোৎসে চূড়া থেকেই সবচেয়ে সুন্দরভাবে এভারেস্ট দেখেছেন তিনি। সেদিনই সেখান থেকে ক্যাম্প টু তে নেমে আসেন বাবর। তার পরদিন বুধবার নেমে আসেন ক্যাম্প ফোর এ।

Reneta

বাবর জানান, এখন তিনি ভালো আছেন, সুস্থ আছেন। এই মাসের শেষের দিকেই দেশে ফেরার কথা রয়েছে বাবরের। পাশে থেকে তাকে সমর্থন ও উৎসাহ দেয়ার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এভারেস্ট এর চূড়ায় বাবরবাবর আলী
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ এলাকায় ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, রাহুল গান্ধীর ৫ দফা দাবি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত।

শর্ত ছাড়াই সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

জুলাই ২২, ২০২৬

এয়ারবাসকে ইউরোপীয় ইউনিয়নের ঋণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চায় বোয়িং

জুলাই ২২, ২০২৬
ছবি: বিটপী এ্যাডভার্টাজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার।

বিটপী অ্যাডভার্টাইজিংয়ের জিএম আলাউদ্দিন তালুকদার মারা গেছেন

জুলাই ২২, ২০২৬

তনু হত্যা মামলায় নতুন মোড়

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT