চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মর্যাদা দিয়ে চরিত্র নির্মাণ করতে বললেন বাঁধন

নির্মাতাদের উদ্দেশে ‘এশা মার্ডার’ খ্যাত অভিনেত্রী আজমেরী হক বাঁধনের অনুরোধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৬ অপরাহ্ন ২৭, জুন ২০২৫
বিনোদন
A A

ঈদে মুক্তিপ্রাপ্ত নারীপ্রধান সিনেমা ‘এশা মার্ডার’–এ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সিনেমা মুক্তির প্রায় কুড়ি দিন পর নিজের ফেসবুকে একটি ভাবনাপ্রসূত পোস্ট দিয়েছেন তিনি।

এই পোস্টের সঙ্গে তিনি ‘এশা মার্ডার’ সিনেমার কিছু স্থিরচিত্রও শেয়ার করেছেন, যেখানে তাকে পুলিশের পোশাকে কঠিন, দৃঢ়চেতা এক অফিসারের চরিত্রে দেখা গেছে।

পোস্টে বাঁধন সিনেমায় ইউনিফর্ম পরা চরিত্রদের যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে উপস্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।

বাঁধন লিখেছেন—“চরিত্রের প্রতি সম্মান, পোশাকের প্রতি শ্রদ্ধা জানানো জরুরি। সিনেমায় যখন এমন কাউকে তুলে ধরা হয়, যিনি দেশের জন্য দায়িত্ব পালন করেন—তখন সেটা কেবল একটি পোশাক নয়, কেবল একটি শরীর নয়। এটি একটি দায়িত্ব, একটি আত্মত্যাগের প্রতীক। যারা নীরবে নিষ্ঠার সঙ্গে কাজ করেন, তাদের প্রতিনিধিত্ব করে এই চরিত্রটি। সুতরাং, সেটিকে যথাযথ সম্মান দেওয়া প্রত্যেক নির্মাতার ন্যূনতম দায়িত্ব।”

“এই দেশে যারা ইউনিফর্ম পরেন, তারা মূলত দায়িত্ব পালন করতেই তা পরেন— নিজেকে জাহির করার জন্য নয়।” বলেন বাঁধন।

নির্মাতাদের উদ্দেশে বাঁধন লিখেন,“সিনেমা নির্মাতাদের প্রতি সহজ একটি অনুরোধ, মর্যাদা নিয়ে চরিত্র নির্মাণ করুন। উদ্দেশ্য নিয়ে উপস্থাপন করুন।”

Reneta

সানী সানোয়ার পরিচালিত ‘এশা মার্ডার’ মূলত একটি মিস্ট্রি থ্রিলার, যেখানে ঘটনাপ্রবাহ ঘিরে আবর্তিত হয় একজন নারী পুলিশ অফিসারকে কেন্দ্র করে। সিনেমাটিতে বাঁধনের চরিত্রটি কেবল কাহিনির কেন্দ্রে নয়, বরং বাংলাদেশের মূলধারার সিনেমায় নারীর উপস্থাপনার ক্ষেত্রেও একটি ভিন্ন মাত্রা যোগ করেছে বলে মনে করেন অনেকে।

বাঁধনের পোস্টে ইঙ্গিত পাওয়া যায়, তিনি কেবল একজন অভিনেত্রী হিসেবে নয়, বরং একজন সচেতন শিল্পী হিসেবেও পর্দায় দায়িত্বশীল চরিত্রগুলোর যথাযথ উপস্থাপনায় বিশ্বাসী।

তিনি স্পষ্ট ভাষায় লেখেন—“প্রতিটি চরিত্রকে আবেদনময়ী করে তুলতেই হবে—এমন কোনো নিয়ম নেই। যখন আপনি একটি সম্মানজনক পেশাকে সস্তা উত্তেজনার উপকরণ বানিয়ে ফেলেন, তখন আপনি শুধু চলচ্চিত্রের ভাষাকেই অপমান করেন না, অপমান করেন সেই সব মানুষকেও, যারা সত্যিকারের দেশসেবায় নিয়োজিত। আর দর্শক ‘উত্তেজনা পাচ্ছে’—এই কথায় যদি আপনি গর্ববোধ করেন, তবে সেটা ফিল্ম মেকিং নয়, সেটা এক ধরনের মশকরা!”

তিনি বলেন,“সময় এসেছে উত্তেজনার চেয়ে মূল্যবোধকে প্রাধান্য দেয়ার। সময় এসেছে এমন চরিত্রগুলোকে সম্মান জানানো, যারা কেবল কল্পনার নয়, বরং বাস্তব জীবনের নীরব নায়ক।”

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আজমেরী হকইউনিফর্মএশা মার্ডারপুলিশবাঁধনলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মার্চ ২০, ২০২৬

শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় কাজ করবে ১১০০ পুলিশ

মার্চ ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদিতে মিসাইল হামলায় নিহত বাংলাদেশির মরদেহ ঢাকায় পৌঁছেছে

মার্চ ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মার্চ ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশেষ ফ্লাইটে বাহরাইন থেকে ২৮২ প্রবাসী দেশে ফিরছেন

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT