জনপদ

বিশ্ব বন্যপ্রাণী দিবসে লাউয়াছড়া উদ্যানে সচেতনতা সমাবেশ

লাউয়াছড়া উদ্যানে বনপ্রেমীদের সচেতনতামূলক সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

লাউয়াছড়া উদ্যানে বনপ্রেমীদের সচেতনতামূলক সমাবেশ, যেখানে বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২৫-এর এবারের প্রতিপাদ্য “বন্যপ্রাণী সংরক্ষণে অর্থায়ন, মানুষ ও ধরিত্রীর উন্নয়ন”। ২০১৩ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের ৬৮ তম সাধারণ অধিবেশনে ৩ মার্চকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়। বিশ্বের বন্যপ্রাণী এবং উদ্ভিদগুলোর প্রতি গণসচেতনতা বৃদ্ধি করা এই দিবসের মূল লক্ষ্য।

এ উপল‌ক্ষে গতকাল সোমবার (৩ মার্চ) দুপুরে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচকরা ব‌লেন, দেশের আনাচে-কানাচে একসময় বন্যপ্রাণীর বিচরণ ছিলো চোখে পরার মতো। সম‌য়ের বিবর্তন ও মানুষের উদাসীনতার জন্য বন্যপ্রাণীগুলো হারিয়ে যে‌তে শুরু ক‌রে‌ছে। বাংলাদেশের বন বিভাগ ও কয়েকটি সংস্থা এবং কিছু সংগঠন বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করার চেষ্টা কর‌ছে। কিন্তু এ কাজকে গতিশীল করা না গেলে বাংলাদেশের বন্যপ্রাণী অতিদ্রুত হারিয়ে যাবে।

লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা কমিটির আয়োজনেসহ ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আমিনা বেগমের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান।

আলোচনায় অংশগ্রহন করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম, ট্যাুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ কামরুল হাসান চৌধুরী, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সাংবাদিক পিন্টু দেবনাথ, নির্মল এস পলাশ, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক শফিকুর রহমান, সিএমসি কমিটির কোষাধ্যক্ষ জনক দেববর্মা, লাউয়াছড়া পুঞ্জি প্রধান ফিলা পত্নী প্রমুখ।

সভায় বক্তারা বন্যপ্রানী রক্ষায় সচেতনতার পাশাপাশি একযোগে কাজ করার আহ্বান জানান। সভায় বন বিভাগের বিভিন্ন বিট কর্মকর্তা,সিএমসির সদস্য ও সিপিজি’র সদস্যরা উপস্থিত ছিলেন।

 

বিষয়:শ্রীমঙ্গল
প্রতিবেদক

পলাশ চৌধুরী

গণমাধ্যম কর্মী, সংগঠক, ছড়াকার

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…