চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিপক্ষের গুলিতে চাঁদপুরে আওয়ামী লীগ কর্মী নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১০ অপরাহ্ণ ১৭, জুন ২০২৩
চাঁদপুর, জনপদ, রাজনীতি
A A

চাঁদপুরের মতলব উত্তর আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে যাওয়ার পথে নিজ দলের প্রতিপক্ষের গুলিতে মায়া চৌধুরীর কর্মী মোবারক হোসেন বাবু (৪৮) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ হয়েছেন জহির (২০) ও ইমন (১৮) নামের আরও দু’জন কর্মী। তাদের দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ ঘটনায় মুসা নামের একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার ১৮ জুন বেলা ৩টার দিকে বাহাদুরপুর চর এলাকায় এই গুলির ঘটনা ঘটে। এছাড়াও স্থানীয় মতলব উত্তর উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে জহির (৩২) ও বিলকিছ (৩৫) নামের দু’কর্মীকে আহত অবস্থায় ভর্তি করানো হয়।

নিহত বাবু মোহনপুর ইউনিয়ন যুবলীগের কর্মী। আটককৃত মুসা স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী মিজানের কর্মী। হতাহত সবাই মায়া চৌধুরীর সমর্থক।

নিহতের ভাই আমির হোসেন কালু বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী মিজানের কর্মীরা মায়া চৌধুরীর সমাবেশে আসার পথে বাধা প্রদান করে ও প্রকাশ্যে গুলি চালায়। কাজী মিজান পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও স্থানীয় এমপি নূরুল আমিন রুহুল গ্রুপের নেতা।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন জানান, মায়া চৌধুরীর সমাবেশে আসার পথে কাজী মিজানের কর্মীদের গুলিতে মোবারক হোসেন বাবু নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Reneta

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি নেতা কর্তৃক হত‍্যার হুমকির প্রতিবাদে মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

ঘটনার পর সাংবাদিকদের এক ব্রিফিংয়ে মায়া চৌধুরী বলেন, হামলাকারী কাজী মিজান গ্রুপ আওয়ামী লীগের কেউ না। তারা রাজাকার পরিবারের লোক। এ ঘটনার সুষ্ঠু বিচার হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাঁদপুরচাঁদপুরে খুন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT