চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল, পুলিশ কী বলছে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ন ০৫, সেপ্টেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, অপরাধ
A A

আবারও রাজধানীর ধানমণ্ডিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিল হয়েছে। পুলিশ বলছে ঘটনাস্থলে গিয়ে তারা কাউকে পায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, শুক্রবার জুমার নামাজের পর হঠাৎ করে ধানমণ্ডি-৩ এলাকায় একদল যুবক মিছিল শুরু করে। তাদের কাছে ব্যানার ছিল। তারা পলাতক শেখ হাসিনার নামে স্লোগান দেয়। প্রধান উপদেষ্টার বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয়। কেউ কেউ হেলমেট ও মাস্কে মুখ ঢেকে রাখলেও বেশিরভাগের মুখমণ্ডলই ছিল খোলা।

শুক্রবার দুপুরে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা চ্যানেল আই অনলাইনকে বলেন, শুক্রবার জুম্মার নামাজের পর ঘটনা ঘটে। খুবই স্বল্প সময়ে তারা স্লোগান দিয়ে দ্রুত স্থান ছেড়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি।

এদিকে তেজগাঁও এলাকাতেও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের পক্ষে একদল যুবক মিছিল করেছে।

রমনা বিভাগের একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আওয়ামী লীগ বা অঙ্গসংগঠন কেউ যেন ঝটিকা মিছিল করতে না পারে, সেজন্য সতর্ক থাকতে বলা হয়েছে। কেউ যেন কোন অঘটন ঘটাতে না পারে।

রাজধানীতে আওয়ামী লীগের মিছিল সম্পর্কে জানতে চাইলে ডিএমপির মুখপাত্র উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ ঝটিকা মিছিল, নাশকতার পরিকল্পনা ও অর্থায়ন করছিল। আমাদের ডিবি পুলিশ ইতোমধ্যে চলতি মাসে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যসহ ৩৬ জনকে গ্রেপ্তার করেছে।

Reneta

এর আগেও ধানমণ্ডি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নামে মিছিল হয়েছে। মিছিল হয়েছে উত্তরাতেও।

ওইসব মিছিলের পর পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর ১২ জন আটক হয়েছেন বলে জানা যায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগের মিছিলতেজগাঁওধানমণ্ডি
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রীর দেখা হলিউড ছবিটিতে কী আছে?

এপ্রিল ৪, ২০২৬

ভারতে নিহত বাংলাদেশি কৃষকের মরদেহ ১১ মাস পর ফেরত

এপ্রিল ৩, ২০২৬

পাবনায় ৮ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

এপ্রিল ৩, ২০২৬

কিশোর বয়স রিকশাচালকের মরদেহ উদ্ধার

এপ্রিল ৩, ২০২৬

চোরকে গণপিটুনি নয়, এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করিয়ে ‘মানবিক’ শাস্তি!

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT