ক্রিকেট

নড়াইল-২ থেকে আবারও নৌকার ভরসা মাশরাফী

নড়াইল-২ নির্বাচনী প্রচারণায় মাশরাফী বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নড়াইল-২ আসনের নির্বাচনী প্রচারণায় মাশরাফী বক্তৃতা দিচ্ছেন, তিনি নৌকার প্রার্থী হিসেবে ভোট চাইছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আবারও নৌকার মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। 

রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ৩০০ সংসদীয় আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

২০১৮ সালে প্রথমবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে অংশ নিয়ে জয়লাভ করেছিলেন মাশরাফী। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গত ২০ নভেম্বর আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনেন তিনি।

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, ৩০ নভেম্বরের মধ্যে প্রার্থীদের সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করতে হবে। ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় বেধে দেয়া হয়েছে ১৭ ডিসেম্বর পর্যন্ত। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে।

বিষয়:আওয়ামী লীগ ওবায়দুল কাদের দ্বাদশ সংসদ নির্বাচন নৌকা মাশরাফী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…