চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩১ পূর্বাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইশতেহার ঘোষণা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘স্মার্ট বাংলাদেশ, উন্নয়ন দৃশ্যমান বাড়বে এবার কর্মসংস্থান’ শিরোনামে ইশতেহার ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দ্রব্যমূল্য সকলের ক্রয়ক্ষমতায় মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখাসহ মোট ১১ বিষয়কে এবারের ইশতেহারে বিশেষ অগ্রাধিকার পেয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে ইশতেহার ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের এবারের ইশতেহারে অগ্রাধিকার পেয়েছে কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা। আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। লাভজনক কৃষির লক্ষ্যে সমন্বিত কৃষি ব্যবস্থা, যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি, দৃশ্যমান অবকাঠামোর সুবিধা নিয়ে এবং বিনিয়োগ বৃদ্ধি করে শিল্পের সম্প্রসারণ ঘটানো। ব্যাংকিং খাতে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মতো বিষয় গুলো রয়েছে আওয়ামী লীগের এবারের ইশতেহারে।

Banglabid

ইশতেহারে আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের অর্জন এবং আগামী মেয়াদে ক্ষমতায় এলে দেশের উন্নয়নে তাদের কর্মপরিকল্পননা তুলে ধরা হয়েছে। ২০০৯ থেকে ২০২৩ সালের শাসনামলকে ‘উন্নয়ন ও সমৃদ্ধির পথে বিশ্বের বিস্ময় বাংলাদেশ’ বলা হয়েছে।

ইশতেহার অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন ইশতেহার প্রণয়ন উপ-কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুস রাজ্জাক। এরপর ইশতেহার ঘোষণা শুরু করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

ইতোমধ্যে সারা দেশে নির্বাচনি প্রচার শুরু হয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরাও মাঠে নির্বাচনি প্রচার ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

Reneta

এবার আওয়ামী লীগের ইশতেহারে মূল বিষয় হচ্ছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। এ লক্ষ্যকে সামনে রেখেই দলটির প্রার্থীরা প্রচার এবং গণসংযোগ করছেন।

এর আগে জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টিসহ কয়েকটি রাজনৈতিক দল তাদের নির্বাচনি ইশতেহার প্রকাশ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগইশতেহারদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজনৈতিক পরিবর্তনেও বদলায়নি আশি পেরোনো বৃদ্ধার ভাগ্য, জমি দখলের অভিযোগ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

বিদ্যুৎ সঙ্কটের কারণে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

আগস্ট ১৫, ২০২৬

বাংলাদেশে জঙ্গি তৎপরতা ও আল কায়েদা ইস্যু আবার কেন আলোচনায়?

আগস্ট ১৫, ২০২৬

‘অ্যানি’র বোন বেণি!

আগস্ট ১৫, ২০২৬
হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুতকৃত শয্যা ও ওষুধ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে মোট ভর্তি ২৩ হাজার

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT