রাজনীতি

আওয়ামী লীগ নেতা এস এ মালেক মারা গেছেন

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন

আওয়ামী লীগ নেতা এস এ মালেকের মরদেহের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ নেতা এস এ মালেকের মৃতদেহের ছবি, তিনি বাংলাদেশে একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস এ মালেক গতকাল মঙ্গলবার ৬ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত সমস্যাসহ শরীরের নানা জটিলতায় ভুগছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে আজ বুধবার বাদ জোহর কলাবাগান মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

এস এ মালেক ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সব রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি ১৯৭৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ফরিদপুর-১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

বিষয়:আওয়ামী লীগউপদেষ্টামৃত্যু
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…